CPL 2024: শাহরুখের স্টাইলে নাইট শিবিরে প্রবেশ ঝুলনের, সঙ্গী হলেন কারা? দেখুন ভিডিও
কেকেআর শিবিরের যোগ দিলেন কিংবদন্তি ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। তবে কলকাতা নাইট রাইডার্স দলে নয়। শাহরুখ খানের দলের বিদেশি দলের সঙ্গে যুক্ত হয়েছেন চাকদহ এক্সপ্রেস। মহিলাদের আইপিএলে মুম্বই দলের বোলিং কোচ আছেন ঝুলন গোস্বামী। ভারতের প্রাক্তন অধিনায়ককে এবার দেখা যাবে মেন্টরের ভূমিকায়। রাখি বন্ধনের দিনেই ক্যারবিয়ান দ্বীপপুঞ্জে নাইট শিবিরে যোগ দিলেন ঝুলন.
টিকেআর টিমের পক্ষ থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। যেখানে ক্যাপশনে লেখা, 'দ্য নাইট রাইডার্স ফ্রম ইন্ডিয়া হ্যাড অ্যারাইভড।' যার বাংলা অর্থ হয় ভারত থেকে নাইট রাইডার্সরা। ওই ভিডিওতে একসঙ্গে দেখা যায়, ঝুলন গোস্বামী, জেমাইমা রডরিগজ ও শিখা পান্ডেকে। ভিডিওতে চমক আরও আছে।

ভারতীয় তারকা ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ এবং শিখা পান্ডেকে এবার ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলতে দেখা যাবে। এখানেই শেষ নয়, নাইটদের হয়ে মাঠে নামবেন অস্ট্রেলিয়ার তারকা তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক মেগ ল্যানিংকেও।
🇮🇳✈️🇹🇹 The Knight Riders from India have arrived! 😍👑 pic.twitter.com/861kInUiL3
— Trinbago Knight Riders (@TKRiders) August 19, 2024
২০২৪ সালের উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের জন্য দলকে এবার শক্তিশালী করেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। মরশুম শুরুর আগেই তারা রিটেনড ক্রিকেটারদের নাম ঘোষণা করে দিয়েছে। এর আগেই কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে আসন্ন মরশুমে খেলানোর জন্য চুক্তিবদ্ধ করার কথাও জানিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স।
নতুন চার আন্তর্জাতিক ক্রিকেটারকে সই করানোর ফলে স্বাভাবিকভাবেই দলের গভীরতা, অভিজ্ঞতা এবং শক্তি যে অনেকগুণ বাড়িয়ে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এর পাশাপাশি ঝুলন গোস্বামীর এন্ট্রি ত্রিনবাগো নাইট রাইডার্সকে আরও শক্তিশালী করেছে।












Click it and Unblock the Notifications