মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ : ফের অধিনায়ক সৌরভ নামবেন ক্রিকেট মাঠে

কলকাতা, ১৩ জানুয়ারি : ফের একবার অধিনায়কের গুরুদায়িত্ব সামলাতে চলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আসন্ন মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে লিব্রা লেজেন্ডস দলের নেতা নির্বাচিত হয়েছেন তিনিই। [আইপিলের পর এবার আসর মাতাতে আসছে 'মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ']

আগামী ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাই ও শারজায় এই মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ খেলা হবে। সেখানে সৌরভের দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জাক কালিস, নিকি বোয়ে, ইংল্যান্ডের অফস্পিনার গ্রেম সোয়ান, অস্ট্রেলীয় স্পিডস্টার শন টেট, স্পিনার ব্র্যাড হগ ও নেদারল্যান্ডসের অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটের মতো খেলোয়াড়েরা।

মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ : এবার অধিনায়ক হয়ে নামবেন সৌরভ

ফের একবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব সামলাতে উৎসুক সৌরভ জানিয়েছেন, দলে ভালো খেলোয়াড়েরা রয়েছেন। ফলে প্রতিযোগিতায় ভালো ফল করতে পারবেন বলেই মনে করছেন তিনি।

এর আগে নভেম্বরে শচীন তেন্ডুলকর ও শ্যেন ওয়ার্ন এর ক্রিকেট অল স্টারস লিগে খেলেছেন সৌরভ। সেখানে দুটি ম্যাচ খেলে একটিতে অর্ধশতরানও করেছেন তিনি।

সেই নিয়ে প্রশ্ন করা হলে মজাচ্ছলে সৌরভ জানান, সেই ম্যাচে এত ভালো খেলবেন তা তিনি ভাবেননি। মুচকি হেসে জানান, বরং বল মাঠের বাইরে ফেলতে পারবেন কিনা সেবিষয়ে খানিক চিন্তিতই ছিলেন তিনি। তবে একটা দুটো শট খেলতেই মনে হয়েছিল যেন কখনও ক্রিকেট থেকে অবসরই নেননি তিনি।

একনজরে সৌরভের দল লিব্রা লেজেন্ডস

সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), অজয় রাতরা, জাক কালিস, নিকি বোয়ে, গ্রেম সোয়ান, রায়ান সাইডবটম, মাইকেল লাম্ব, শট টেট, ব্র্যাড হগ, মার্কাস নর্থ, ইয়ান বাটলার, শ্যেন আরভিন, তৌফিক উমর ও রায়ান টেন ডেসকাটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+