আইপিলের পর এবার আসর মাতাতে আসছে 'মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ'
দুবাই, ৩ মে : আইপিএলের পর ফের একটি উত্তেজক টি-২০ লিগের উদ্বোধন হতে চলেছে আগামী কয়েক মাসের মধ্যে। সদ্য প্রাক্তন কিছু খেলোয়াড়রাই এ লিগে খেলবেন। দুবাইয়ে এই টুর্নামেন্ট অনিুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।
টুর্নামেন্টটির নাম দেওয়া হয়েছে 'মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগ'। অস্ট্রেলিয়ার প্রাক্তন খেলোয়াড় ডিন জোন্সের কোম্পানি মেজর ইভেন্টস ও জিএম স্পোর্টস একত্রে এই টুর্নামেন্টের উদ্যোক্তা বলে জানা গিয়েছে।

ডিন জোন্স জানিয়েছেন, আগামী ১০ বছর এই টি-২০ টুর্নামেন্টটি দুবাইয়ে খেলা হবে। অনেক বড় বড় ক্রিকেট তারকাকেই এই লিগে খেলতে দেখা যাবে। জানা গিয়েছে, ব্রায়াান লারা, অ্যাডাম গিলক্রিস্ট, অ্যালান বর্ডার, রামিজ রাজাদের মতো তারকারা এই টুর্নামেন্টে খেলবেন।
ডিন জোন্স জানিয়েছেন, আপাতত প্রাক্তন সেরা খেলোয়াড়দের নিয়েই এই টুর্নামেন্টের আয়োজন করা হবে। এই টি-২০ লিগকে ইতিমধ্যেই আরব ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সম্মতি জানানো হয়ে গিয়েছে বলে জানিয়েছেন ডিন জোন্স।












Click it and Unblock the Notifications