Mayank Agarwal: বিমানের মধ্যেই আচমকা অসুস্থ, আগরতলার হাসপাতালে আইসিইউতে ময়াঙ্ক আগরওয়াল
Mayank Agarwal: ময়াঙ্ক আগরওয়াল আচমকাই অসুস্থ। বিমানে ওঠার পরই অসুস্থ বোধ করেন। এরপরই তাঁকে সোজা আগরতলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ময়াঙ্ককে ভর্তি করানো হয়েছে আইএলএস হাসপাতালে। সেখানকার আইসিইউতে রাখা হয়েছে। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, ময়াঙ্ক এখন বিপন্মুক্ত।

হাসপাতাল কিংবা কর্নাটক দলের তরফে ময়াঙ্কের শারীরিক অবস্থা নিয়ে এর বেশি কিছু জানানো হয়নি। শুক্রবার থেকে সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কর্নাটকের। ত্রিপুরা থেকে গুজরাত যাওয়ার বিমান ধরেছিল কর্নাটক দল। বিমানে উঠে একটি বোতল থেকে কিছু পান করতে দেখা যায় ময়াঙ্ককে।
এরপরই ময়াঙ্ক জানান তাঁর মুখ ও গলায় অত্যন্ত জ্বালা করছে। ফলে জল ভেবে ময়াঙ্ক যা পান করেছিলেন তাতে ঠিক কী রাখা ছিল তা এখনও জানা যায়নি। বিষক্রিয়ার কারণেই এভাবে ময়াঙ্ক অসুস্থ হয়ে পড়লেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। এরপর ময়াঙ্কের সঙ্গেই কর্নাটক দলের ম্যানেজার রমেশ বিমান থেকে নেমে যান।
রাতের দিকে আইএলএস হাসপাতালের তরফে জানানো হয়েছে, বিমানবন্দর থেকে যখন ময়াঙ্ককে হাসপাতালে আনা হয় তখন তাঁর মুখের ভিতর অস্বস্তি ছিল। ঠোঁট ফোলা ছিল। এমারজেন্সিতে থাকা চিকিৎসকরা তাঁকে ভর্তি করে নিয়েছেন। এখন ময়াঙ্ক আগরওয়ালের শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
আগরতলার মহারাজ বীর বিক্রম স্টেডিয়ামে কর্নাটক ২৯ রানে হারিয়ে দিয়েছে ত্রিপুরাকে। চার ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে রঞ্জি ট্রফির এলিট গ্রুপ সি-র দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক। কর্নাটককে নেতৃত্ব দিচ্ছেব ময়াঙ্ক। পাঞ্জাবের বিরুদ্ধে দুটি ইনিংসে শূন্য রান করেছিলেন। যদিও গুজরাতের বিরুদ্ধে ১০৯ ও ১৯ রান করেন।
এর পরের ম্যাচেই গোয়ার বিরুদ্ধে শতরান হাঁকান ময়াঙ্ক। খেলেন ১১৪ রানের ইনিংস। ত্রিপুরার বিরুদ্ধে দুই ইনিংসে মনোজ যথাক্রমে ৫১ ও ১৭ রান করেন। ২০২২ সালের পর ভারতের টেস্ট দলে দেখা যায়নি ময়াঙ্ককে। ২০২০ সালে শেষবার দেশের হয়ে একদিনের আন্তর্জাতিক খেলেছেন।
ময়াঙ্ক ২১টি টেস্টে ৪টি শতরান ও ৬টি অর্ধশতরান-সহ ৪১-এর উপর গড় রেখে ১৪৮৮ রান করেছেন। ৫টি ওডিআইয়ে ৮৬ রান করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৮টি ম্যাচে ৭৪৩০ রান রয়েছে, ১৭টি শতরান ও ৪০টি হাফ সেঞ্চুরি রয়েছে। লিস্ট এ বা ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে তিনি ১৪টি শতরান ও ২৩টি অর্ধশতরানের মালিক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications