কাকতালীয় হলেও বাস্তব! আইএসএল ফাইনালে মোহনবাগান SG-র ভাগ্য় ঝুলে লখনউ সুপার জায়ান্টসের উপর?
MBSG vs LSG: আইপিএলে লখনউ সুপার জায়ান্টস, আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট। দুটি দলেরই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আবার এই দুই দলের মধ্যে ফলের নিরিখে রয়েছে নিবিড় যোগাযোগ!
মোহনবাগান সুপার জায়ান্ট টানা দ্বিতীয়বার আইএসএল ফাইনাল খেলবে। গতবার তারা চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু লখনউ সুপার জায়ান্টস একবারও আইপিএলের ফাইনাল খেলেনি, চ্যাম্পিয়ন হওয়া দূরের কথা।

মোহনবাগান সুপার জায়ান্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ-শিল্ড জিতেছে। এই নিয়ে প্রথমবার। এরপর ওডিশার ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে ১-২ গোলে হেরে যায়। গতকাল দ্বিতীয় লেগে ওডিশাকে ২-০ গোলে হারিয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দল।
মজার ব্যাপার হলো, শেষ তিনটি ম্য়াচের নিরিখে দেখা যাচ্ছে লখনউ সুপার জায়ান্টস হারলে মোহনবাগান এসজি তার পরের ম্যাচেই জেতে। আবার লখনউ সুপার জায়ান্টস কোনও ম্যাচ খেললে তার পরের ম্যাচেই হেরে যায় সবুজ মেরুন শিবির। একবার নয়, তিনটি ম্যাচে এমনটা হয়েছে।
১৪ এপ্রিল বাংলার নববর্ষের দিন ইডেনে লখনউ সুপার জায়ান্টস সবুজ মেরুন জার্সি পরে খেলতে নেমেছিল ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। সেই ম্যাচে লখনউ ২৬ বল বাকি থাকতে ৮ উইকেটে পরাস্ত হয়। এই ম্যাচের পর ১৫ এপ্রিল ছিল মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসির দ্বৈরথ।
লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক লোকেশ রাহুল থেকে জন্টি রোডস-সহ অনেকেই বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বই সিটি এফসির সঙ্গে মোহনবাগান এসজির দ্বৈরথ দেখতে যান। সেই ম্য়াচে ২-১ গোলে মুম্বই সিটি এফসিকে হারিয়ে প্রথমবার লিগ-শিল্ড জয়ের স্বাদ পায় মোহনবাগান এসজি।
এরপর ১৯ এপ্রিল লখনউয়ে এবং ২৩ এপ্রিলে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পায় লখনউ সুপার জায়ান্টস। হোম ম্যাচে জয় ৮ উইকেটে, অ্যাওয়ে ম্যাচে ৬ উইকেটে। আইএসএল সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম লেগের খেলাটি ছিল ২৩ এপ্রিলই।
ফলে একই দিনে ভুবনেশ্বর ও চেন্নাইয়ে নেমেছিল সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন দল। মোহনবাগান সুপার জায়ান্ট ১-২ গোলে হেরে যায় ওডিশা এফসির কাছে। এর কিছুক্ষণের মধ্যেই লখনউ সুপার জায়ান্টস জয় ছিনিয়ে নেয় সিএসকের বিরুদ্ধে। চলতি মরশুমে এই একটি হোম ম্যাচই হেরেছেন ধোনিরা।
আইপিএলে গত ২৭ এপ্রিল লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই ম্যাচটি রাজস্থান রয়্যালস জিতে যায় এক ওভার বাকি থাকতে ৭ উইকেটে। এই ম্যাচের পরদিন, অর্থাৎ গতকাল ছিল আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনাল।
কাকতালীয় হলেও এটা বাস্তব, লখনউ সুপার জায়ান্টস হেরে যাওয়ার ঠিক পরের ম্যাচেই জয় ছিনিয়ে নেয় মোহনবাগান সুপার জায়ান্ট। জেসন কামিংস ও সাহাল আবদুল সামাদের গোলে ওডিশা এফসিকে চূর্ণ করে বাগান পৌঁছে গিয়েছে ফাইনালে।
মোহনবাগান সুপার জায়ান্ট কার বিরুদ্ধে আগামী শনিবার আইএসএল ফাইনাল খেলবে তা স্পষ্ট হবে আজ রাতে মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া দ্বৈরথে। ফেভারিট মুম্বই সিটি এফসি, যারা প্রথম লেগে জিতেছে ৩-২ গোলে। আইএসএল ফাইনালের আগে আরও একটি ম্য়াচ রয়েছে লখনউ সুপার জায়ান্টসের। কাল লখনউয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তার পরের ম্যাচ আইএসএল ফাইনালের পরের দিন। ফলে বাগান ভক্তরা তাকিয়ে থাকবেন কালকের ম্যাচের ফলাফলের দিকেও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications