সত্যিই বিয়ে ভেঙে গেল পলাশের সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন স্মৃতি মন্ধানা

চলমান গুঞ্জন ও নানা জল্পনার অবসান টানলেন ভারতের মহিলা ক্রিকেট দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে ছড়ানো নানা খবরের মাঝেই তিনি স্পষ্ট করলেন পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর বিবাহ বাতিল হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে স্মৃতি ও পলাশের বিয়ে নিয়ে নীরবতা ও নানা ধরনের জল্পনা চলছিল। কোথাও বলা হচ্ছিল বিয়ে পিছিয়েছে, আবার কোথাও শোনা যাচ্ছিল বিয়ে ভেঙে যাওয়ার কথা। এমনকি স্মৃতির বাবার অসুস্থতা ঘিরেও নানা ব্যাখ্যা উঠে আসে। এই পরিস্থিতিতে অবশেষে ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে মুখ খুললেন স্মৃতি মান্ধানা।

নিজের বার্তায় স্মৃতি লেখেন, গত কয়েকদিন ধরে তাঁর জীবন নিয়ে বহু ভিত্তিহীন আলোচনা চলছে, যা তাঁকে কথা বলতে বাধ্য করেছে। তিনি জানান, স্বভাবগতভাবেই তিনি ব্যক্তিগত বিষয় ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। তবে এই মুহূর্তে বিষয়টি পরিষ্কার করা জরুরি বলে মনে করেন তিনি। তাঁর কথায়, পলাশের সঙ্গে তাঁর বিয়ে বাতিল হয়েছে ও এখানেই তিনি এই প্রসঙ্গের ইতি টানতে চান। পাশাপাশি, দুই পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য সকলের কাছে আবেদন জানান স্মৃতি।
স্মৃতির এই বার্তার কিছু সময় আগেই ইনস্টাগ্রামে নিজের অবস্থান স্পষ্ট করেন পলাশ মুচ্ছলও।

তিনি লেখেন, জীবনের এই কঠিন অধ্যায়ে তিনি সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ও ব্যক্তিগত সম্পর্ক থেকে কিছুটা দূরে সরে থাকবেন। পলাশের বক্তব্যে উঠে আসে, যাচাই না করা গুজব ও সামাজিক প্রতিক্রিয়া তাঁকে গভীরভাবে আঘাত করেছে। তাঁর মতে, সমাজের উচিত কারও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করার আগে ভাবা দরকার, কারণ কিছু কথা এমন ক্ষত সৃষ্টি করতে পারে, যার গভীরতা শব্দে বোঝানো যায় না।

এই দুই বার্তার মধ্য দিয়ে স্পষ্ট, ব্যক্তিগত জীবন নিয়ে চলা জল্পনার অবসান টানতে চান স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছল নীরবে, নিজেদের মতো করে সামনে এগিয়ে যাওয়ার পথ বেছে নিয়েই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+