ভারতে টেস্ট খেলতে চান ৬৭ বছরের রেকর্ড চুরমার করা অস্ট্রেলিয়ার লাবুশানে

ভারতে টেস্ট খেলতে চান ৬৭ বছরের রেকর্ড চুরমার অস্ট্রেলিয়ার লাবুশানে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ তথা সিডনি টেস্টে দ্বিশতরান করা মার্নাস লাবুশানে তাঁর এই সাফল্যকে পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে চান। ৬৭ বছরের রেকর্ড ভেঙে নিজের মনের সুপ্ত বাসনার কথাও জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই ডান হাতি ব্যাটসম্যান।

সিডনি টেস্টে লাবুশানে

সিডনি টেস্টে লাবুশানে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২১৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানে। সেটি নতুন বছর ও দশকের প্রথম শত ও দ্বিশতরান। ম্যাচের দ্বিতীয় ইনিংসেও ৫৯ রানের দারুণ ইনিংস খেলেন এই অজি ক্রিকেটার।

সিরিজে ৫৪৯

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে মার্নাস লাবুশানের ব্যাট থেকে ৫৪৯ রান এসেছে। তাই তাঁকেই সিডনি টেস্ট ম্য়াচ ও সিরিজ সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হয়েছে।

লাবুশানের ব্যাটে ৬৭ বছরের রেকর্ড চুরমার

লাবুশানের ব্যাটে ৬৭ বছরের রেকর্ড চুরমার

নিউজিল্যান্ড সিরিজের আগে দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে পাঁচটি টেস্টে ১১২-র গড়ে চারটি সেঞ্চুরি সহ ৮৯৬ রান করেন মার্নাস লাবুশানে। ১৯৫২-৫৩ মরশুমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ৮৩৪ রান করেছিলেন অস্ট্রেলিয় লেজেন্ড নেইল হার্ভি। তাঁর রেকর্ড ভেঙে অজি ক্রিকেটারদের মধ্যে তালিকার শীর্ষে পৌঁছে গেলেন লাবুশানে।

ভারতে টেস্ট খেলতে চান

ভারতে টেস্ট খেলতে চান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ তথা সিডনি টেস্টে দ্বিশতরান করা মার্নাস লাবুশানে তাঁর এই সাফল্যকে পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে চান। একই সঙ্গে জানিয়েছেন যে তিনি ভারতে গিয়ে বিরাট কোহলিদের বিরুদ্ধে টেস্ট খেলার স্বপ্ন দেখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+