হার দিয়ে ইউরোপা লিগ অভিযান শুরু করল ম্যান ইউ, কোচের ভুল ম্যাচ রিডিং-এর খেসারত দিতে হল রেড ডেভিলসকে

হার দিয়ে ইউরোপা লিগ অভিযান শুরু করল ম্যান ইউ, কোচের ভুল ম্যাচ রিডিং-এর খেসারত দিতে হল রেড ডেভিলসকে

কোচ বদল হয়, প্লেয়ার বদলে যায় কিন্তু বদলায় ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য। বিশ্ব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ক্রিস্টিয়ানো রোনাল্ডো যে দলের জার্সিতে খেলেন সেই দলের যে এতটা খারাপ সময় যেতে পারে তা চোখে না দেখতে বিশ্বাস করা কঠিন।

হার দিয়ে ইউরোপা লিগ অভিযান শুরু করল ম্যান ইউ, কোচের ভুল ম্যাচ রিডিং-এর খেসারত দিতে হল রেড ডেভিলসকে

প্রিমিয়ার লিগে বিগত বছরগুলিতে ব্যর্থতার যে ধারা দেখা গিয়েছে তা এ বছরও জারি ছিল। তবে, এ বার শুধু প্রিমিয়ার লিগেই তা সীমাব্ধ থাকল না উয়েফা ইউরোপা লিগের ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যর্থ ফুটবল বেরিয়ে এল। শুক্রবার ইউরোপা লিগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ রিয়াল সোসিদাদের বিরুদ্ধে ০-১ গোলে হেরে গেল রেড ডেভিলসরা।

প্রিমিয়ার লিগে কোনও এক অজ্ঞাত কারণে ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে না খেলালেও ইউরোপা লিগের ম্যাচে তাঁকে শুরু থেকেই মাঠে নামান ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রশিক্ষক এরিক টেন হাগ। পুরো ম্যাচই মাঠে ছিলেন সিআর ৭ কিন্তু তাঁর দলের মাঝমাঠের সঙ্ঘবদ্ধ ফুটবলের অভাব এবং গোলের ঠিকানা লেখা পাস তৈরি করার ব্যর্থতা তাঁকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেয়নি। যদিও গোল করার একটি বড় সুযোগ রোনাল্ডো হাতছাড়া করেন। তবে, টেন হাগের ফর্মেশন এবং ম্যাচ রিডিং নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য এই ম্যাচের পর।

ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দল জয় পাওয়ার জন্য মাঠে নামে ড্র করার জন্য নয়। সেখানে দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসনকে তুলে ডিফেন্সিভ মিডফিল্ডার ফ্রেডকে সারা ম্যাচ খেলেয়ে যাওয়ার কারণ হয়তো স্যার অ্যালেক্স ফার্গুসনও বলতে পারবেন না। ব্রুনো ফার্নান্ডেজকে নামানোর হলে ফ্রেডকে তুলে নামানো যেতো, এতে এরিকসন এবং ফার্নান্ডেজের আক্রমণাত্মক ফুটবলের উপর ভর করে আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে পারত ম্যানচেস্টার ইউনাইটেড। একই রকম ভাবে ডান প্রান্তকে সচল রাখা দিয়োগো ডালোটকে তুলে দ্বিতীয়ার্ধের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজকে নামান ডাচ কোচ। এই পরিবর্তনটিও খুব একটা কাজ করেনি। কারণ লিসান্দ্রো ডিফেন্সিভ মিডফিল্ডার, পক্ষান্তরে ডালোট ফুল ব্যাক যে ওভার ল্যাপে উঠে ক্রস রাখতে পারে প্রতিপক্ষের বক্সে। অযোগ্য এবং হাইপ্রোফাইল দলে অপরীক্ষিত কারোর হাতে বিশ্ব ফুটবলের কোনও হাইপ্রোফাইল ক্লাবের দায়িত্ব তুলে দিলে হয়তো এমনটাই হয়।

লা লিগার দল রিয়াল সোসিদাদের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ব্রেস মেন্ডেজ। পেনাল্টি থেকে ৫৯ মিনিটে গোল করেন তিনি। এই গোলটাই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য লিখে দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+