Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Best Bowling In T20Is: টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ৭ উইকেট! বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুস

Best Bowling In T20Is: টি ২০ আন্তর্জাতিক ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন মালয়েশিয়ার সিমার সিয়াজরুল ইদ্রুস (Syazrul Ezat Idrus)। বিশ্বের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে তিনি টি ২০ আন্তর্জাতিক ম্যাচে নিলেন ৭ উইকেট।

কুয়ালা লামপুরে পুরুষদের টি ২০ বিশ্বকাপে এশিয়া বি কোয়ালিফায়ারের ম্যাচ ছিল মালয়েশিয়া ও চিনের মধ্যে। সিয়াজরুল চিনের সাতজন ব্যাটারকে বোল্ড করে দেন। তাঁর বিশ্বরেকর্ডে চিন গুঁড়িয়ে যায় মাত্র ২৩ রানে।

Best Bowling In T20Is: টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ৭ উইকেট!

আজ সিয়াজরুল ভেঙে দিলেন পুরুষদের টি ২০ আন্তর্জাতিকে সেরা বোলিংয়ের নিরিখে পিটার আহোর রেকর্ড। নাইজেরিয়ার আহো ২০২১ সালে সিয়েরা লিওনের (Sierra Leone) বিরুদ্ধে মাত্র ৫ রান খরচ করে ৬ উইকেট নিয়েছিলেন। সিয়াজরুলের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভার ১ মেডেন ৮ রানের বিনিময়ে ৭ উইকেট। ৪.১ ওভারে ১২ রানে প্রথম উইকেট পড়েছিল চিনের।

ম্যাচের পঞ্চম ওভারে চারটি উইকেট হারায় চিন। ওপেনার তথা উইকেটকিপার ওচাং লিউইংয়াংকে প্রথম সাজঘরে ফেরান ইদ্রুস। দুই বল পরেই ওপেনার ওয়েই গুও লেইয়ের উইকেটটিও তুলে নেন। এই ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে ইদ্রুস প্যাভিলিয়নে ফেরান তিয়ান সেন কুন ও জেন ঝুও ইউকে। ৫ ওভারের শেষে স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৩।

Best Bowling In T20Is: টি ২০ আন্তর্জাতিক ম্যাচে ৭ উইকেট!

দলগত ১৭ রানের মাথায় চিনের পঞ্চম ও ষষ্ঠ উইকেটের পতন ঘটে। ২০ রানে পড়ে সপ্তম, অষ্টম ও নবম উইকেট। ১১.২ ওভারে ২৩ রানেই শেষ হয়ে যায় চিনের ইনিংস। সিয়াজরুলের বাকি শিকাররা হলেন অধিনায়ক ওয়াং কি, জি কুনকুন ও ঝাও তিনালে। সপ্তম ওভার করতে গিয়ে একটি এবং নবম ওভারে দুটি উইকেট নেন সিয়াজরুল।

চিন টস জিতে ব্যাটিং নিয়েছিল। সিয়াজরুলের দাপটে ৮.৫ ওভারেই ২০ রানে পড়েছিল নবম উইকেট। পবনদীপ সিং ২টি এবং বিজয় উন্নি একটি উইকেট নেন। জবাবে ৪.৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মালয়েশিয়া। এই নিয়ে টি ২০ আন্তর্জাতিকে দ্বিতীয় কোনও বোলার সাত উইকেট নিলেন।

পুরুষ ও মহিলাদের মিলিয়ে টি ২০ আন্তর্জাতিকে সেরা বোলিংয়ের রেকর্ড নেদারল্যান্ডস মহিলা দলের ক্রিকেটার ফ্রেডেরিক ওভারডিকের (Frederique Overdijk)। তিনি ২০২১ সালের ২৬ অগাস্ট ফ্রান্সের বিরুদ্ধে ৭ উইকেট নেন ৩ রানে। চার ওভারে ছিল ২টি মেডেন। ৬ ব্যাটারকে বোল্ড ও একজনকে লেগ বিফোর করেছিলেন।

মোট ১২ জন ক্রিকেটার টি ২০ আন্তর্জাতিকে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন। ভারতের দীপক চাহার বাংলাদেশের বিরুদ্ধে ২০১৯ সালে নাগপুরে ৩.২ ওভারে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন। ২০১৭ সালে যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২৫ রান দিয়ে ৬ উইকেট দখল করেছিলেন ২০২১ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+