অবসরে নয় ধোনি থাকুন আইপিএলে, অনুরাগীদের ভালোবাসা ও আর্তিকেই সম্মান
আইপিএল খেতাব জিতল চেন্নাই সুপার কিংস। আবারো সেই ধোনির হাতেই উঠল কাপ। নয় নয় করে পাঁচবার। ধোনি জিতলেন, গোটা স্টেডিয়াম উত্তাল। এরই মধ্যে বিষাদ বেদনাও উঁকি দিচ্ছে মনের কোণে। এই আইপিএল জয়ের মাঝেই তৈরি হবে না তো বিষাদঘন পরিবেশ।
আইপিএলকে কি এবারই বিদায় জানাবেন ধোনি!আদর্শ পরিবেশ ছিল। কিন্তু আর্তিও ছিল জনমানসে। যেতে নাহি দিব। গোটা স্টেডিয়াম গোটা ভারত চাইছিল, ধোনি চলে যেও না। তুমি না থাকলে প্রাণ প্রতিষ্ঠা হবে না আইপিএলের। তুমি থেকে যাও।

না ধোনিও পারেননি। দর্শককুলের ভালোবাসা উপেক্ষা করে তিনি দিতে পারেননি বিদায় বার্তা। তিনি জানিয়েছেন, চেষ্টা করবেন ৯ মাস পরে আবার ফিরে আসতে। এত ভালোবাসা ছেড়ে যাই কী করে। তবে এমনও কথা তিনি বলেছেন, জানি খুবই কঠিন সেই যাত্রা।
ধোনি নিজেও জানেন না, সামনে বছরের জন্য শরীর কতটা সায় দেবে। আসলে ধোনিও চান না ছেড়ে যেতে। এত মানুষ তাঁকে চাইছেন, তাঁর উপস্থিতিই ক্রিকেট অনুরাগীদের কাছে উদ্দীপনা ও উন্মাদনা জাগাচ্ছে। গোটা স্টেডিয়াম চিৎকার করছে ধোনি ধোনি নামে। তিনি যান কী করে।
আমরাও চাই না ধোনি চলে যান, ধোনি থাকুন চিরকাল, চিরভাস্বর হয়ে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় দিয়েছেন অনেক আগেই। আইপিএলই এখন একমাত্র মঞ্চ ধোনির। ধোনি সেই মঞ্চকে বিদায় জানিয়ে অবসরের অলিন্দে ঢুকে পড়বেন সেই সম্ভাবনা ছিল।

কিন্তু ধোনির ঘোষণার পর খানিক তৃপ্তি নিয়ে বাড়ি ফিরলেন অনুরাগীরা। ধোনি বলেন, এটাঅ অবসররে সবথেকে ভালো সময় কিন্তু আমি যে ভালোবাসা পেয়েছি তাতে মন সায় দিচ্ছে না অবসর নিতে। নেওয়া ঠিকও নয়। তাতে এত মানুষের মন ভারাক্রান্ত হয়ে উঠবে।
ধোনি বলেন, এখান থেকে অবসরে যাওয়া তো সহজ কাজ। তুলনায় অনেক কঠিন ৯ মাস করে কঠোর পরিশ্রম করে আরও একবার আইপিএল খেলার চেষ্টা করা। আমার পক্ষ থেকে সেটা উপহার হবে। অনুরাগীদের হতাশ করতে চান না তিনি। যদিও আমার শরীরের পক্ষে কাজটা সহজ হবে না।'

ধোনিও দর্শককুলের মতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তাই তিনি মেসির মতোই অবসর জল্পনাকে শিকেয় তুলে রেখেছেন। চোখ জলে ভরে যাচ্ছিল বারবার। ডাগ আউটে বসে তিনি নিজেকে সামলে নিয়েছেন। কারণ মাটিতে পা রেখে চলতেই তিনি ভালোবাসেন। নিজেকে কখনো অন্যভাবে তুলে ধরতে তিনি ভালোবাসেন না।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications