IPL 2022: আরব সাগরের তীরে তাণ্ডব চালালেন ডি কক-রাহুল, কেকেআর-এর বিরুদ্ধে বিনা উইকেটে রানের পাহাড়ে লখনউ

IPL 2022: আরব সাগরের তীরে তাণ্ডব চালালেন ডি কক-রাহুল, বিনা উইকেটে রানের পাহাড়ে লখনউ

মাস্ট উইন ম্যাচে চরম বিপাকে কলকাতা নাইট রাইডার্স। কুইন্টন ডি কক এবং কে এল রাহুলের ব্যাটিং তাণ্ডবের আরব সাগরের তীরের খরকুটোর মতো উড়ে গেল কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণ। রাহুল এবং ডি ককে সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে বিনা উইকেটে ২১০ রান তুলল লখনউ সুপার জায়ান্টস।

IPL 2022: আরব সাগরের তীরে তাণ্ডব চালালেন ডি কক-রাহুল, বিনা উইকেটে রানের পাহাড়ে লখনউ

এ দিন আইপিএল-এর ১৫ বছরের ইতিহাসে রেকর্ড তৈরি করল লখনউ সুপার জায়ান্টস। কখনও কোনও আইপিএল ফ্রাঞ্চাইজি বিনা উইকেট হারিয়ে পুরো ২০ ওভার খেলেনি। একই সঙ্গে ওপেনিং জুটিতে এত রানের সাক্ষী কখনও থাকেনি আইপিএল।

মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সকে চেপে ধরেন লখনউ সুপার জায়ান্টসের দুই ওপেনার কে এল রাহুল এবং কুইন্টন ডি কক। তবে, পাওয়ার প্লে-তে তারা বেশি রান তুলতে পারেননি। ৬ ওভারে সঞ্জীব গোয়েঙ্কার দল তুলেছিল ৪৪/০ রান। এই খামতি লখনউ ভরাট করে দিয়েছে যত ম্যাচ গড়িয়েছে। পাওয়ার প্লে-এর পর খোলস ছেড়ে বের হন কুইন্টন ডি কক এবং কে এল রাহুল। ৭০ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি কক। ১০টি চার এবং ১০টি ছয় দিয়ে নিজের ইনিংস সাজিয়ে ছিলেন এই বিধ্বংসী ব্যাটার। দক্ষিণ আফ্রিকার মহাতারকার এই মহাকাব্যিক ইনিংসের কারণে ঝুকি নেননি কে এল রাহুল। উইকেট বাঁচিতে এবং বেশি ঝুকিপূর্ণ শট না খেলে ৫১ বলে ৬৮ রান করেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি চার এবং ৪টি ছয়। এই অর্ধ শতরানের সৌজন্যে ৫০০-এর উপর রান চলতি আইপিএল-এ পূর্ণ করলেন কে এল রাহুল। এই নিয়ে লাগাতার পাঁচটি আইপিএল-এ ৫০০ রানের বেশি করলেন তিনি।

অপর দিকে, রাহুল এবং ডি ককের সামনে কার্যত অসহায় ও দিশেবহারা দেখিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। একমাত্র সুনীল নারিন ছাড়া কেউই রান চাপতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সেরা ক্রিকেটার নারিন কোনও উইকেট তুলতে সক্ষম না হলেও ৪ ওভারে মাত্র ২৭ রান খরচ করেছেন। সব থেকে বেশি রান খরচ করেছেন টিম সাউদি। ৪ ওভারে তিনি দিয়েছেন ৫৭ রান। ৩ ওভারে আন্দ্রে রাসেল খরচ করেছেন ৩৫ রান ৪ ওভারে উমেশ যাদব দিয়েছেন ৩৪ রান। বরুণ চক্রবর্তী ৪ ওভার বোলিং করে ৩৮ রান খরচ করেছেন এই ম্যাচে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+