Samit Dravid: পুরো যেন রাহুল! দ্রাবিড়-পুত্র সমিতের ব্যাটিং, চালচলনে অবিশ্বাস্য মিল, দেখুন ভিডিও
Samit Dravid: বিখ্যাত বাবার সন্তানদের ঘিরে তৈরি হয় বাড়তি আগ্রহ। সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুনের ক্ষেত্রে ব্যাপারটা যেমন, ঠিক তেমনই রাহুল দ্রাবিড়ের পুত্র সমিতের ক্ষেত্রেও।
পুত্রদের ক্রিকেট কেরিয়ারের পিছনে বাড়তি নজর রয়েছে দ্রাবিড়ের। ভারতের কোচ থাকাকালীনও ছেলের খেলা দেখতে পৌঁছে যান দ্রাবিড়। নিজে তত্ত্বাবধান করেন পুত্রের অনুশীলনের।

সমিতের বয়স ১৮ পেরিয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেট এখনও খেলেননি। কর্নাটকে মহারাজা টি২০ ট্রফিতে তিনি খেলছেম মাইসুরু ওয়ারিয়র্সের হয়ে। প্রথম দুটি ম্যাচে সাত রানে আউট হয়েছিলেন। তবে সমিতকে আজ পাওয়া গেল দারুণ মেজাজে।
An important 33 off 24 deliveries and a partnership with captain #KarunNair saw #SamitDravid impress everyone! 😍
— Star Sports (@StarSportsIndia) August 18, 2024
Will this innings by #RahulDravid's son, prove to be the gamechanger for #MysuruWarriors?
Stay tuned to #MaharajaTrophyOnStar 👉🏻 LIVE NOW on Star Sports 2 pic.twitter.com/MjHybNxYWd
আজ মাইসুরু ওয়ারিয়র্সের খেলা ছিল গুলবার্গ মিসটিকসের বিরুদ্ধে। ৩.৩ ওভারে ১৮ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর সমিত ব্যাট করতে নামেন চার নম্বরে। তিনি যখন আউট হলেন মাইসুরুর স্কোর ১১.৪ ওভারে ১০১। অধিনায়ক করুণ নায়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন সমিত।
তিনি এদিন ২৪ বলে ৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন। যা সাজানো চারটি চার ও একটি ছয়ের সাহায্যে। ব্যাট করেন চশমা পরে। হাঁটাচলা থেকে নানাবিধ শট পুরো বাবার স্টাইলে। সমিতের দল অবশ্য এদিন ৮ উইকেটে ১৯৬ তুলেও জিততে পারেনি। আর স্মরণের ৬০ বলে অপরাজিত ১০৪ রানের দৌলতে শেষ বলে তিন উইকেটে জয় পায় মিসটিক্স।
Like father, like son! 🫡 Rahul Dravid's son #SamitDravid looks set and ready to shine! 🏏🌟
— Star Sports (@StarSportsIndia) August 18, 2024
📹 | He seemed in good touch for the #MysuruWarriors against the #GulbargaMystics today! 🔥
Stay tuned to #MaharajaTrophyOnStar 👉🏻 LIVE NOW on Star Sports 2 pic.twitter.com/GangtAXhal
তবে এই ম্যাচে সকলেই মুগ্ধ সমিতের ব্যাটিং দেখে। সোশ্যাল মিডিয়াতেও সমিতের ব্যাটিংয়ের ভিডিও ভাইরাল। বিশেষ করে সমিত যেভাবে বিরাট ছক্কা হাঁকিয়েছেন তা দেখে মুগ্ধ অনেকেই। তিনি যে লম্বা রেসের ঘোড়া এবং সব ফরম্যাটেই উপযোগী সেটা প্রমাণে মরিয়া চেষ্টা চালাচ্ছেন দ্রাবিড়-পুত্র।












Click it and Unblock the Notifications