বিরাট কোহলির টি২০ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তে হতবাক ব্রায়ান লারা, কী বললেন কিংবদন্তি

বিরাট কোহলি ভারতের টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় ধাক্কা খেয়েছেন কিংবদন্তি ব্রায়ান লারা।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। ওই টুর্নামেন্ট শেষ হলেই তিনি ভারতের টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেবেন বলে ঘোষণা করেছেন বিরাট কোহলি। তাঁর আচমকা এই সিদ্ধান্ত বিশ্বকে কতটা অবাক করেছে, তা বোঝা গিয়েছিল আগে। বোঝা গেল আবারও। এবার বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ব্রায়ান লারা এই ইস্যুতে মুখ খুললেন। বিরাটের এই আচমকা সিদ্ধান্ত যে তাঁর কাছে বড় ধাক্কা, তা জানাতে দ্বিধা করেননি ক্রিকেটের রাজপুত্র।

অবাক হয়েছেন লারা

অবাক হয়েছেন লারা

আচমকাই ভারতের টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলি। এই খবরে বাকিদের মতো তিনিও যে ধাক্কা খেয়েছিলেন, তা জানাতে দ্বিধা করেননি ব্রায়ান লারা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের কথায়, বিরাটের সিদ্ধান্ত তাঁকে অবাক করেছে। কারণ ভারতের অধিনায়ক হিসেবে কোহলি দারুণ ভূমিকা পালন করেছেন বলে মনে করেন লারা। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলগুলিকে তাদেরই মাটিতে হারানো যে মুখের কথা নয়, তাও জানাতে ভোলেননি ক্যারিবিয়ান কিংবদন্তি। সেই জয়ের অন্যতম কারিগর বিরাট কোহলির এই আচমকা সিদ্ধান্তের কারণ বুঝতেই পারছেন না ব্রায়ান লারা। ২০১৭ সালে এমএস ধোনির হাত থেকে টিম ইন্ডিয়ার সীমিত ওভারের অধিনায়কত্ব নেওয়ার পর কোনও টি২০ বিশ্বকাপে প্রথমবার দেশকে নেতৃত্ব দিতে চলেছেন কোহলি। আবার এটাই অধিনায়ক হিসেবে বিরাটের শেষ টি২০ বিশ্বকাপ হতে চলায় হতাশই হয়েছেন লারা।

বিরাটের পাশে দাঁড়িয়েছেন লারা

বিরাটের পাশে দাঁড়িয়েছেন লারা

হতাশ হলেও বিরাট কোহলির সিদ্ধান্তকে সম্মানও জানিয়েছেন ব্রায়ান লারা। তাঁর মতে, কখনও কখনও পিছিয়ে আসাটাও বুদ্ধিমানের কাজ। ক্রিকেটের কোনও নির্দিষ্ট ফর্ম্যাটে মনোযোগ দিতে অন্য ফর্ম্যাট থেকে সরে দাঁড়ানোটা খারাপ কিছু নয় বলেও জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক। কেরিয়ারে তিনি নিজেও এই পরিস্থিতির মধ্যে পড়েছিলেন বলে জানিয়েছেন লারা। তিনি নিজেও দুই বার অধিনায়কত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন কিংবদন্তি বাঁ-হাতি ব্যাটসম্যান।

ভারতীয় ক্রিকেটের জন্য

ভারতীয় ক্রিকেটের জন্য

সর্বোপরি ব্রায়ান লারা বিশ্বাস করেন যে কেবল ব্যক্তিগত কারণে নয়, দেশের কথা ভেবেই টিম ইন্ডিয়ার টি২০ অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। তাঁর এই সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের উন্নতিতে কাজে লাগলে সার্থক হবে বলেও বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলকে মোট ৪৫টি টি২০তে নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। ২৭টি ম্যাচ জিততে সক্ষম হয়েছেন। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক টি২০ সিরিজ জেতা এশিয়ার একমাত্র অধিনায়কও হলেন বিরাট।

টি২০ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত

টি২০ অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত

গত ১৬ অক্টোবর বড় ঘোষণাটি করেন বিরাট কোহলি। টুইট করে ভারতের টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথা তিনি জানিয়ে দেন। বলেন যে আসন্ন টি২০ বিশ্বকাপ শেষ হওয়ার পরই তিনি এই পদক্ষেপ করবেন। টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী, সহ অধিনায়ক রোহিত শর্মা, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহের সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছিলেন বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+