আইপিএলে পাঞ্জাব ও রাজস্থানের মধ্যে শেষ পাঁচ সাক্ষাতের ফলে এগিয়ে কারা?
আইপিএলে পাঞ্জাব ও রাজস্থানের মধ্যে শেষ পাঁচ সাক্ষাতের ফলে এগিয়ে কারা?
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান রয়্যালস যখনই মুখোমুখি হয়েছে, ইতিহাস রচনা হয়েছে। শুক্রবার ফের মুখোমুখি হতে চলেছে দুই দল। শেষ হাসি কে হাসে, সে তো সময় বলবে। তার আগে দুই দলের শেষ পাঁচ সাক্ষাতে কার পাল্লা ভারী, তা জেনে নেওয়া যাক।

আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাৎ
আইপিএল ২০২০-এর প্রথম সাক্ষাতে শারজায় আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২২৩ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। দুর্দান্ত শতরান করেছিলেন মায়াঙ্ক। রাহুল তেওয়াটিয়ার ঝোড়ো ব্য়াটিংয়ে তিন বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল রাজস্থান রয়্যালস।

আইপিএল ২০১৯-এর দ্বিতীয় সাক্ষাৎ
আইপিএল ২০১৯-এর দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে সাত উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান রয়্যালস। ১২ রানে ম্যাচ জিতেছিল পাঞ্জাব।

আইপিএল ২০১৯-এর প্রথম সাক্ষাৎ
আইপিএল ২০১৯-এর প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান তুলেছিল কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি তুলতে পারেনি রাজস্থান রয়্যালস। ১৪ রানে ম্যাচ জিতেছিলেন কেএল রাহুলরা।

আইপিএল ২০১৮-এর দ্বিতীয় সাক্ষাৎ
আইপিএল ২০১৮-এর দ্বিতীয় সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে রাজস্থান রয়্যালস। জবাবে সাত উইকেট হারিয়ে ১৪৩ রানে থেমে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস।

আইপিএল ২০১৮-এর প্রথম সাক্ষাৎ
আইপিএল ২০১৮-এর প্রথম সাক্ষাতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান করেছিল রাজস্থান রয়্যালস। জবাবে আট বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications