Lara On Kohli: সচিনের আন্তর্জাতিকে শতরানের বিশ্বরেকর্ড ভাঙতে পারবেন বিরাট? লারা দেখালেন বড় প্রতিবন্ধকতা
Lara On Kohli: সচিন তেন্ডুলকরের ৪৯টি ওডিআই শতরানের রেকর্ড বিশ্বকাপ চলাকালীনই ভেঙে দিয়েছেন বিরাট কোহলি। এখন জল্পনা চলছে, সচিনের ১০০টি আন্তর্জাতিক শতরানের রেকর্ড তিনি ভাঙতে পারবেন কিনা তা নিয়েই।
ব্রায়ান লারার অভিমত, সচিনের এই বিশ্বরেকর্ডটি ভাঙার কাজ বিরাট কোহলির পক্ষে একেবারেই সহজ হবে না।

সচিন তেন্ডুলকর ১৯৮৯ থেকে ২০১৩ অবধি, অর্থাৎ ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তিনি ৬৬৪টি ম্যাচে ৭৮২ ইনিংসে সর্বাধিক ৩৪,৩৫৭ রান করেছেন। শতরানের সংখ্যা ১০০টি, অর্ধশতরান ১৬৪টি। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় সচিনের পর রয়েছেন যথাক্রমে কুমার সঙ্গকারা (২৮,০১৬ রান) ও রিকি পন্টিং (২৭,৪৮৩)।
বিরাট কোহলি ২০০৮ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। ৫১৮টি ম্যাচে ৫৭৪ ইনিংসে বিরাট ২৬,৫৩২ রান করেছেন। ফলে পন্টিং ও সঙ্গকারাকে সর্বাধিক রানের তালিকায় টপকে যাওয়া খুব একটা কঠিন নাও হতে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানকারীদের তালিকায় বিরাট আছেন দুইয়ে।
ব্রায়ান লারা একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, সচিনের ১০০টি সেঞ্চুরির রেকর্ড ভাঙার ক্ষেত্রে বিরাটের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হতে পারে বয়স। বিরাটের এখন বয়স ৩৫। সচিনের রেকর্ড স্পর্শ করতে এখনও তাঁর দরকার ২০টি শতরান। যদি বছরে ৫টি করে শতরানও করেন, তাহলেও সচিনকে শতরানের নিরিখে ছুঁতে ৪টি শতরান লাগবে। তাতে তাঁর বয়স হবে ৩৮। ফলে কাজটা খুব, খুব কঠিন।
তবে লারা বলেন, আমি বলতে পারি না কেউই ওই রেকর্ডটি ভাঙতে পারবেন না। যাঁরা বলছেন, কোহলি পারবেন তাঁরা ক্রিকেটীয় যুক্তি মেনে তা বলছেন না। ২০টি শতরান করতে অনেকটা সময় লাগে। অনেক ক্রিকেটার তাঁর গোটা কেরিয়ারেও ২০টি শতরান পাননি। ফলে আমি নিশ্চিত নই যে, কোহলি পারবেন। কেন না, বয়স থেমে থাকে না।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে গত বছর পর্যন্ত বিরাট কোহলির ব্যাটে আন্তর্জাতিকের শতরানের খরা দেখা দিয়েছিল। এই সময়কালে কোভিডের জন্য থমকে ছিল ক্রিকেট। ফলে এতটা সময় নষ্ট না হলে সচিনের আরও কাছাকাছি থাকতে পারতেন বিরাট। তিনি টেস্টে ২৯টি, ওডিআইয়ে ৫০টি ও টি ২০ আন্তর্জাতিকে ১টি শতরান করেছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications