IPL: আইপিএল নিয়ে মুখ খুললেন ললিত মোদী, ২০ দলের লিগ করার পক্ষে সওয়াল প্রাক্তন চেয়ারম্যানের
আইপিএলের আকাশে আবারও ললিত মোদীর উদয়। ২০০৮ সালে সারা বিশ্বকে চমকে দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চালু করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্তা। বিগত দেড় দশকে ভারতীয় ক্রিকেটের চালচিত্রই বদলে দিয়েছে এই লিগ। আইপিএল এখন বোর্ডের কাছে সোনার ডিম পাড়া হাঁসের মতো। কিন্তু বর্তমানে ব্রাত্য আইপিএলের প্রাণ পুরুষই।
সম্প্রতি আইপিএলে বড় অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুসারে, আইপিএলে বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমনের উপদেষ্টারা। আইপিএলকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের হোল্ডিং কোম্পানিতে পরিণত করার প্রস্তাব দিয়েছেন তিনি। তাতে একটা বড় অংশের শেয়ার থাকবে সৌদি আরবের।

এই পরিস্থিতিতে আইপিএল নিয়ে নীরবতা ভঙ্গ করলেন ললিত মোদী। একটি সাক্ষাতকারে আইপিএল নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন প্রাক্তন চেয়ারম্যান। তিন ক্ষমতায় থাকলে কীভাবে পরিচালনা করতেন লিগ?আইপিএলে বিনিয়োগ নিয়েই বা তাঁর ভাবনা কী? এই সব কিছুই নিয়েই মুখ খুলেছেন ললিত মোদী।
একটি ইংরেজি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে মোদী বলেন, 'বোর্ডের কোনও কর্তা বা আধিকারিকের সঙ্গে দীর্ঘ ১৫ বছর আমার কথা হয়নি। আমি বললেই কিছু এসে-যাবে না। কিন্তু আমি যদি এখন বোর্ডে থাকতাম তা হলে আইপিএলের পাশাপাশি একটা দ্বিতীয় সারির লিগ চালু করতাম।'
এর ব্যাখ্যা দিয়ে ললিত মোদী বলেন, ' সেখানেও দল কেনা যেত। তবে আইপিএলের দলগুলোর থেকে কম দামে। তা হলে বিদেশি বিনিয়োগ বাড়ত। সৌদি আরব এমনিতেই আগ্রহ দেখিয়েছে। অন্য দেশগুলিও আইপিএলে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করত।''
ICC World Cup 2023: বিশ্বকাপে অর্ধশতরানের শীর্ষে সচিন, আইকনের রেকর্ড ভাঙতে কতগুলি হাফসেঞ্চুরি দরকার বিরাটের?
এখানেই থেমে না থেকে মোদী আরও বলেন, '২০ দলের লিগ হওয়া উচিত। দ্বিতীয়সারির প্রথম দুটি দল প্রমোশন পেয়ে উপরের লিগে খেলবে, আর প্রথম লিগের শেষ দুই দলের অবমন হবে দ্বিতীয় লিগে।'
বিসিসিআই সূত্রের খবর, দুবাইতে আগামী ১৯ ডিসেম্বর কোকা-কোলা এরিনায় আইপিএল ২০২৪ এর মিনি নিলামের আসর বসবে।সূত্রের খবর অনুযায়ী বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিদের জানিয়ে দিয়েছে চলতি মাসের ২৬ তারিখের মধ্যে ক্রিকেটারদের রিলিজ করা ও রিটেইন করার কাজ সেরে ফেলতে হবে। এর আগে শোনা গিয়েছিল ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের ১০ দলকে ক্রিকেটার ছেড়ে দেওয়া ধরে রাখার কাজ সম্পূর্ণ করতে হবে।
তবে এবার কিন্তু মেগা নিলাম হবে না। মিনি নিলাম হবে। চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, বিসিসিআইয়ের আলোচনার স্তরে রয়েছে পরিবর্তন গুলি। গত বারের নিলামে বাজেট ছিল ৯৫ কোটি। এ বার তা বেড়ে হচ্ছে ১০০ কোটি। পাশাপাশি প্লেয়ার রিটেনশনের ক্ষেত্রে কোনও ক্যাপ নেই। পাশাপাশি নিদিষ্ট সংখ্যাও তুলে দেওয়া হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications