ভিন দেশের আইপিএলে ভিউয়ার্স সবচেয়ে বেশি হবে বলে মত ওয়াদিয়ার

ভিন দেশের আইপিএলে ভিউয়ার্স সবচেয়ে বেশি হবে বলে মত ওয়াদিয়ার

করোনা ভাইরাসের জেরে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে চলেছে চলতি বছরের আইপিএল। এতে টুর্নামেন্টের কৌলিন্য এতটুকু কমবে না বলে মনে করেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক নেস ওয়াদিয়া। উল্টে টুর্নামেন্টের ভিউয়ারশিপ বাড়বে বলেই তিনি বিশ্বাস করেন।

কী বললেন নেস

কী বললেন নেস

কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক নেস ওয়াদিয়ার মতে, দেশে আইপিএল না হওয়া মাঠ ভরিয়ে খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত হবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা। তাঁরা এবার টিভি বা সোশ্যাল মিডিয়ার লাইভ স্ট্রিমিংয়ে নজর রাখবেন বলে মনে করেন নেস। তাতে আইপিএলের ভিউয়ারশিপ বাড়বে বলে মনে করেন কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক। সেই সংখ্যা অতীতের সব রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলেও মনে করেন নেস।

বিসিসিআইয়ের প্রশংসা

বিসিসিআইয়ের প্রশংসা

করোনা ভাইরাসের জেরে বিশ্বজুড়ে চলতে থাকা অচলাবস্থার মধ্য়ে আইপিএল-কে জায়গা করে দিতে পারায় বিসিসিআইয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেস ওয়াদিয়া। তাঁর কথায়, শুরু থেকেই আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত সেই ছন্দ ধরে রেখে বিসিসিআই অসাধ্য সাধন করেছে বলেও মনে করেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।

সুরক্ষা প্রয়োজন

সুরক্ষা প্রয়োজন

কেবল আইপিএল শুরুর আনন্দে গা না ভাসিয়ে করোনার আবহে ক্রিকেটারদের সুস্থতা ও সুরক্ষার প্রসঙ্গ তুলেছেন নেস ওয়াদিয়া। তাঁর কথায়, এ ব্যাপারে কোনও ঝুঁকি নেওয়া যাবে না। আইপিএল চালাকালীন প্রতিদিনই ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা উচিত বলেও মনে করেন নেস।

আইপিএলের সূচনা

আইপিএলের সূচনা

আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ৮ নভেম্বর হবে ফাইনাল। আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+