পান্ডিয়ার ঘড়ি বির্তকে তদন্ত চালিয়ে যাবে মুম্বই বিমানবন্দরের কাস্টমস
পান্ডিয়ার ঘড়ি বির্তকে তদন্ত চালিয়ে যাবে মুম্বই বিমানবন্দরের কাস্টমস
ঘড়ি বিতর্কে মুম্বই ইন্ডিয়ান্সের অল-রাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার সমস্যা আরও বাড়ছে। কারণ ক্রিকেটারের বিরুদ্ধে তদন্ত চালু থাকবে বলে জানিয়ে দিয়েছে মুম্বই বিমানবন্দরের কাস্টমস বিভাগ। পান্ডিয়ার কাছে অত দামী ঘড়ি কোথা থেকে এল, সে ব্যাপারে ওই ক্রিকেটার কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি বলে জানানো হয়েছে।

পঞ্চম বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সদস্য ক্রুনাল পান্ডিয়া বৃহস্পতিবার দুবাই থেকে উড়ানে মুম্বই পৌঁছন। বিমানবন্দরে তাঁর কাছ থেকে চারটি হাই-প্রোফাইল ঘড়ি বাজেয়াপ্ত করে কাস্টমস বিভাগের কর্তারা। সেগুলির সম্মিলিত মূল্য এক কোটি টাকা হবে বলে জানানো হয়েছে। পান্ডিয়ার কাছে এত দামী ঘড়ি কোথা থেকে এল, তা জানার জন্য ক্রিকেটারকে বেশ কিছুক্ষণ বিমানবন্দরে বসিয়ে রাখেন ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টালিজেন্সের কর্তারা।
প্রাথমিকভাবে ক্রুনাল পান্ডিয়াকে ছেড়ে দেওয়া হলেও মুম্বই ইন্ডিয়ান্সের অল রাউন্ডারের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও ক্রুনাল মুম্বইতেই রয়েছেন না বরোদা ফিরে গিয়েছেন, তা অবশ্য কেউ জানে না। সে ব্যাপারে খোঁজ খবর চালাচ্ছেন ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টালিজেন্সের কর্তারা। তবে পান্ডিয়াকে যে ওই চার ঘড়ির ব্যাপারে মুখ খুলতেই হবে, তা স্পষ্ট।
পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ৮.৮ কোটি টাকার ক্রুনাল পান্ডিয়া, সদ্য শেষ হওয়া টুর্নামেন্টে সেভাবে পারফর্ম করতে পারেননি। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১০৯ রান। বল হাতে ৬টির বেশি উইকেট নিতে পারেননি ক্রুনাল। সে কারণে অস্ট্রেলিয়াগামী ভারতীয় দল থেকেও তাঁকে বাদ পড়তে হয়।












Click it and Unblock the Notifications