বিরাটের শতরানে মোক্ষম জবাব! পাল্টি খাওয়া শুরু ভারতের টিম ম্যানেজমেন্টের

রাঁচিতে একদিনের আন্তর্জাতিকে ৫২তম শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় শতরান পান রোহিত শর্মাও। ফলে ২০২৭ সালের বিশ্বকাপে তাঁদের খেলা নিয়ে আর সংশয় নেই।

অস্ট্রেলিয়ায় প্রথম দুটি ওডিআইয়ে কোহলির ব্যর্থতার পর জল্পনা জোরালো হয়েছিল তিনি দলে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে। অবশ্য তৃতীয় ম্যাচে অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে দলকে জেতান তিনি।

এটাও ঠিক, তাঁদের ভবিষ্যৎ নিয়ে রোহিত ও বিরাটের সঙ্গে কথা বলেছিলেন অজিত আগরকর। হেড কোচ গৌতম গম্ভীরেরও তাতে সায় ছিল বলে খবর। কিন্তু এই দুই কিংবদন্তি গম্ভীর ও আগরকরকে ব্যাট হাতেই মুখের উপর উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। এবার পাল্টি খেতে শুরু করেছে ভারতের টিম ম্যানেজমেন্টও।

ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক মনে করেন, বিরাট কোহলির ওয়ান ডে ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছে, তা "থাকা উচিত নয়"। তিনি কোহলির ফিটনেস, ফর্ম এবং ৫০ ওভারের ক্রিকেটে তাঁর প্রভাবের কথা উল্লেখ করেছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে ২০২৭ সালের আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপ প্রসঙ্গে কোহলি ও রোহিত শর্মার মতো এক ফরম্যাটের খেলোয়াড়দের নিয়ে কিছু "যদি-কিন্তু" প্রশ্ন উঠেছে। এই দুই তারকা কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনার অংশ কিনা, তা নিয়েও জল্পনা চলছে।

যদিও রাঁচিতে ম্যাচের পর বিরক্তিপূর্ণ সুরে কোটাক বলেন, কোহলির জায়গা বা দীর্ঘস্থায়িত্ব নিয়ে কেন বিতর্ক হচ্ছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি বলেন, "সত্যি বলতে আমি জানি না কেন আমাদের এসব নিয়ে ভাবতে হচ্ছে।"

কোটাক আরও যোগ করেন, "সে এত ভালো খেলছে। তার ভবিষ্যৎ নিয়ে কথা বলার দরকার কী? যেভাবে সে পারফর্ম করছে, তার ফিটনেস যেমন-এসব নিয়ে কোনও প্রশ্নই নেই।" তিনি মনে করেন, এই পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার চেয়ে ভূমিকা স্পষ্ট করা, বাস্তব সময়ে শেখা এবং সিনিয়র খেলোয়াড়দের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে কোহলিকে অপরিহার্য মনে করেন তিনি।

কোচ বলেন, "সে অসাধারণ। যতক্ষণ সে এভাবে ব্যাটিং করে যাবে, অন্য কিছু নিয়ে কথা বলার কোনও মানে হয় না।" ব্যাটিং কোচ জোর দিয়ে বলেন, খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্ট কেউই ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে এতদূর ভাবছে না, সিনিয়র খেলোয়াড়দের নিয়ে এ ধরনের আলোচনা করার তো প্রশ্নই ওঠে না।

কোটাক আরও বলেন, "আমার মনে হয় এসব হওয়া উচিত নয়। তারা (রোহিত-কোহলি) অসাধারণ, তারা পারফর্ম করছে এবং দলের জন্য অবদান রাখছে। আমাদের জন্য, দল আসার পর এবং অনুশীলন শুরু হলে আমরা শুধু উপভোগ করি। আমি তো মনে করি না আমরা ২০২৭ সালের বিশ্বকাপ নিয়ে কিছু আলোচনা করছি।"

কোটাক জানান, রবিবারের সেঞ্চুরি-কোহলির ওয়ানডে কেরিয়ারের ৫২তম-শুধু তাঁর দক্ষতাকেই মনে করিয়ে দেয়নি, বরং দেখিয়েছে কীভাবে তিনি অনায়াসে সেই ফরম্যাটে দায়িত্ব পালন করেন, যাকে তিনি এখন অগ্রাধিকার দেন। কোটাক বলেন, "এটি ছিল একটি অসাধারণ ইনিংস। সে খুব ভালো ব্যাটিং করেছে, দায়িত্ব নিয়ে খেলেছে এবং আবারও প্রমাণ করেছে কেন সে একজন ব্যতিক্রমী খেলোয়াড়।"

ইনিংস চলাকালীন কোহলির সামান্য পিঠের অস্বস্তি নিয়ে জানতে চাওয়া হলে তিনি যোগ করেন, "যতটুকু জানি, সে ঠিক আছে।" কোটাক টেস্ট সিরিজে হারের পর রোহিত শর্মা এবং কোহলিকে একাদশে ফেরানোর গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, তাদের উপস্থিতি স্বাভাবিকভাবেই দলের মনোবল বাড়িয়ে তোলে।

তিনি বলেন, "তারা এত অভিজ্ঞ খেলোয়াড়। যেভাবে তারা ব্যাটিং করে, যে পার্টনারশিপ গড়ে তোলে-যেমনটি আজ (রবিবার) দেখা গেছে-তা অনেক পার্থক্য তৈরি করে। তারা তাদের অভিজ্ঞতা তরুণ খেলোয়াড়দের সাথে ভাগ করে নেয়, এবং সেটাই একটি বড় সুবিধা।"

ম্যাচ প্রসঙ্গে কোটাক বলেন, দ্বিতীয় ইনিংসে প্রচুর শিশিরের কারণে দক্ষিণ আফ্রিকার জন্য রান তোলা অনেক সহজ হয়ে গিয়েছিল। তিনি যুক্তি দেন, "এত শিশিরের কারণে বোলার বল হাতে ধরে রাখতে পারে না। এটি স্কিড করে ব্যাটে সোজা চলে আসে। যদি দক্ষিণ আফ্রিকা একই উইকেটে দ্বিতীয় ব্যাট করত, তাহলে ৩৫০ রান অবশ্যই যথেষ্ট হতো।"

কোটাক বিশেষভাবে প্রশংসা করেন বাঁহাতি পেসার হর্ষিত রানার, যাঁর প্রাথমিক উইকেটগুলো কঠিন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ থেকে দূরে রেখেছিল। তিনি বলেন, "হর্ষিতকে অনেক কৃতিত্ব, সে শুরুর দিকে উইকেট নিয়েছে। সে বলকে ভালোভাবে মুভ করাচ্ছিল, সঠিক জায়গায় বল ফেলছিল। কুকাবুরা বলে প্রথম ২ থেকে ৫ ওভারই সুইং পাওয়া যায়, এবং সে এর পুরো সদ্ব্যবহার করেছে। অন্যথায়, এত শিশিরের কারণে তাদের জন্য তাড়া করা খুব সহজ হতো।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+