Chahal-Dhanashree Divorce: শ্বশুরবাড়ি থাকা নিয়ে ছিল আপত্তি! চাহাল-ধনশ্রীর বিবাহবিচ্ছেদের কারণ প্রকাশ্যে এল
তারকাদের বিবাহবিচ্ছেদ নতুন কোনও বিষয় নয়। সাম্প্রতিক সময়ে সেই তালিকায় নাম লিখিয়েছেন চাহাল ও ধনশ্রী। ভারতীয় দলের ক্রিকেটারের সঙ্গে তাঁর স্ত্রী-র আইনত বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। কিন্তু তাদের নিয়ে চর্চার অন্ত নেই। এবার চাহাল এবং ধনশ্রীর বিবাহবিচ্ছেদের কারণ উঠে এল।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, শ্বশুরবাড়ি থাকা নিয়ে আপত্তি ছিল ধনশ্রীর। তা নিয়ে দুই মধ্যে সমস্যার সূত্রপাত। আসলে চাহালের বাড়ি হরিয়ানায়। বিয়ের পর তিনি ও ধনশ্রী সেখানেই থাকতে শুরু করেন। প্রয়োজন পড়লে তবেই মুম্বইয়ে আসতেন। কিন্ত হরিয়ানাতে থাকতে খুব একটা রাজি ছিলেন না ধনশ্রী। চাহালের সঙ্গে তিনি পাকাপাকিভাবে মুম্বইয়ে থাকতে চেয়েছিলেন। এই নিয়েই তাদের সমস্যার সূত্রপাত হয় বলে জানা গিয়েছে।

চাহাল কখনই স্ত্রী-র সঙ্গে পাকাপাকিভাবে মুম্বইয়ে থাকতে চাননি। ভারতীয় দলের ক্রিকেটারের বক্তব্য ছিল পরিবার ছেড়ে তিনি শুধুই স্ত্রী-র সঙ্গে মুম্বই থাকতে চান না। আর সেটাই নাকি তাঁদের সম্পর্কে ভেঙে যাওয়ার আসল কারণ। তবে এই বিষয়ে চাহাল বা ধনশ্রী কেউই মুখ খোলেননি।
গত ৫ ফেব্রুয়ারি বিবাহবিচ্ছেদের প্রথম আবেদন জানান চহল ও ধনশ্রী। হিন্দু বিবাহ আইনের ১৩বি (২) ধারা অনুযায়ী, দুই পক্ষ বিবাহবিচ্ছেদ চাওয়ার পর ছ'মাস সময় দেয় আদালত। কিন্তু উভয়েই জানিয়ে দেন তাঁরা দীর্ঘ সময় ধরেই একে অপরের সঙ্গে আলাদা থাকছেন। ফলে আর নতুন করে আলাদা করে থাকার প্রয়োজন নেই। ফলে ছয় মাসের আগেই বিচ্ছেদ প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।
এই নির্দেশ দেওয়ার সময় হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত আড়াই বছর ধরে যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা একে অপরের থেকে আলাদা রয়েছেন। শেষপর্যন্ত ৪.৭৫ কোটি টাকায় এই মামলা রফা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ১১ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন চাহাল এবং ধনশ্রী। তার পরের তিন বছর সম্পর্কে মিষ্টতা থাকলেও, ২০২৩ সালে ধনশ্রী তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে 'চাহাল' পদবি সরিয়ে ফেলেন, যা নিয়ে তীব্র জল্পনা শুরু হয় সেই সময়। ২০২৩ সালে যুজবেন্দ্র চাহাল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লিখেছিলেন, নতুন জীবন আসতে চলেছে। এরপর ধনশ্রী নিজের সোশ্যাল মিডিয়া থেকে চাহাল পদবি সরিয়ে দেন। এরপর থেকেই বিবাহবিচ্ছেদের গুঞ্জন শুরু হয়ে যায়।












Click it and Unblock the Notifications