Champions Trophy: জসপ্রীত বুমরাহ থেকে প্যাট কামিন্স, চোটের জন্য ছিটকে গেলেন একাধিক তারকা, দেখুন তালিকা
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে মাত্র কয়েকদিন বাকি। এই টুর্নামেন্টকে বলা হয় মিনি বিশ্বকাপ। ২০১৭ সালের পর আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে একদিনের ফর্ম্যাটে। কিন্তু টুর্নামেন্টের ভেন্যু নিয়ে অনেক জটিলতা হয়েছে। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে চলেছে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জৌলুস কতটা থাকবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
একেই ভারতীয় দল পাকিস্তানে ফেলতে যাচ্ছে না। টিম ইন্ডিয়া খেলবে বিচ্ছিন্ন দ্বীপের মতোই দুবাইতে। তার মধ্যে এক ঝাঁক তারকা চোটের কারণে খেলতে পারবেন না। এমনকি অনিশ্চয়তার তালিকায় আছেন আরও অনেকে। এই তালিকায় আছেন কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়া দলের তারকা পেসাররা কেউই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারছেন না। প্যাট কামিন্সের গোড়ালিতে চোট আছে, জস হ্যাজেলউডের কোমরে চোট আছে, মিশেল মার্শের পিঠের সমস্যা আছে। এই তালিকায় যুক্ত হয়েছেন মিচেল স্টার্কও। সম্ভবত তাঁর চোট আছে। ফলে অস্ট্রেলিয়ার একাধিক তারকাই খেলতে পারবেন না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া পিঠের চোটের কারণে খেলবেন না, জেরাল্ড কোয়েটজি হ্যামস্ট্রিং ইনজুরির কারণে খেলতে পারবেন না। ইংল্যান্ডের জ্যাকব বেথেলও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না। গোড়ালিতে চোট থাকায় ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না পাকিস্তানের সায়িম আয়ুব। আফগানিস্তানের তরুণ মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর এই তালিকায় আছেন।
আচমকা অবসর নিয়ে নিয়েছেন মার্কাস স্টোইনিসও। ফলে তিনিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না। অনিশ্চয়তার তালিকায় আছেন নিউজিল্যান্ডের ক্রিকেটার লুকি ফার্গুসন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাঁর খেলা নিয়েও ধোঁয়াশা আছে। নিউজিল্যান্ডের আরও এক ক্রিকেটার রাচিন রবীন্দ্রও অনিশ্চয়তার তালিকায় আছেন। পাকিস্তানের হ্যারিস রউফ, ইংল্যান্ডের জেমিই স্মিথ অনিশ্চিতের তালিকায় আছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু একাধিক তারকা ক্রিকেটারের অনুপস্থিতিতে কিছুটা হলেও জৌলুস কমতে পারে এই মেগা ইভেন্টের। ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। এমনকি ভারত সেমিফাইনাল বা ফাইনালে উঠলেও সেই ম্যাচ হবে দুবাইতেই।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications