IPL 2024: বারাণসীতে কাশী বিশ্বনাথ দর্শনে নাইট রাইডার্স দল, কখন কলকাতায় ফিরবে কেকেআর?
আইপিএলের মধ্যে বারাণসী ভ্রমণে কেকেআর। নাইটদের নির্ধাৱিত সূচিতে ছিল না। হঠাৎ করে কাশী বিশ্বনাথ দর্শনের সুযোগ পেয়ে গেল কেকেআর দল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য সোমবার রাতে কলকাতা ফিরতে পারেনি শ্রেয়স আইয়ারের দল। লখনউ থেকে যাত্রা করে কেকেআর, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য নাইটদের বিমান প্রথমে গুয়াহাটিতে অবতরণ করানো হয়। এরপর থেকে বারাণসী চলে যায় নাইট রাইডার্স দল।
মঙ্গলবার সকালটা বারাণসীতে কাটিয়ে দুপুরে কলকাতায় ফেরার কথা নাইটটদের। কিন্তু মঙ্গলবারের সকালটা একটু অন্যরকমভাবেই কাটালেন কেকেআর দলের ক্রিকেটার-সাপোর্ট স্টাফরা। মন্দির শহর বারাণসীতে কাশী বিশ্বনাথ দর্শনের পাশাপাশি নৌকা বিহারও করলেন নাইট ব্রিগেড।

লখনউ থেকে চার্টার্ড বিমানে বিকেল ৫.৪৫ নাগাদ রওনা দিয়েছিল কেকেআর দল। কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল সন্ধ্যা ৭.২৫-এ। কিন্তু তার আগে থেকেই ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। সূত্রের খবর, কিছু ক্ষণ অপেক্ষা করার পর গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয় কেকেআরের বিমান। তবে রাত ১০টার দিকে জানানো হয়, কলকাতায় আসার ছাড়পত্র পাওয়া গিয়েছে। ১১টার দিকে কলকাতায় নামবে কেকেআর।
KKR players with Ryan Ten Doeschate visited the Sri Kashi Vishwanath temple in Varanasi. 🙏❤️ pic.twitter.com/8DuzrbiPQP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 7, 2024
পরে রাতের দিকে জানা যায় কলকাতায় বিমান অবতরনের অনুমতি পাওয়া গিয়েছে। রাত একটার পর কলকাতায় নামার ফের চেষ্টা করে কেকেআরের বিমান। কিন্তু আবহাওয়ার কারণে সেই চেষ্টা ফের ব্যর্থ হয়। দ্বিতীয়বার ব্যর্থ হওয়ার পর বিমান নিয়ে যাওয়া হয় বারণসীতে। রাত তিনটেই হোটেলে ঢোকেন ক্রিকেটাররা। মঙ্গলবার দুপুর ১.১৫ মিনিটে কলকাতা বিমান বন্দরে নামার কথা কেকেআর দলের।
লখনউকে ৯৮ রানে রাহানোর পরে কলকাতা নাইরাডার্সের পরের ম্যাচের মধ্যে অনেকটা সময় রয়েছে। ৫ মে লখনউয়ের বিরুদ্ধে খেলার পরে ১১ মে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। ফলে খারাপ আবহাওয়ার জন্য নির্ধারিত দিনে কলকাতায় আসতে না পারলেও কোনও সমস্যা হবে শ্রেয়সদের। আপাতত লিগে ১ নম্বরে আছে কেকেআর। একটি ম্যাচ জিতলেই প্লে-অফ পাকা হয়ে যাবে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications