KL Rahul: দ্বিপাক্ষিক সিরিজ জিতলে কেউ মনে রাখবে না, বছর শেষে বিস্ফোরক কেএল রাহুল
বিগত ১০ বছরে দেশে-বিদেশের মাটিতে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। টেস্ট হোক ওডিআই বা টি২০ ভারতীয় দল বিশ্বজুড়ে দাপুটে পারফরম্যান্স করেছে। কিন্তু অধরাই থেকে গিয়েছে আইসিসি ট্রফি। ২০১৩ সালে চ্যাম্পিয়্ন্স ট্রফির পর আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। এমনকি চলতি বছর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপে রানার্স হয়েই সন্তষ্ট থাকতে হয় টিম ইন্ডিয়াকে।
এই প্রেক্ষাপটে আইসিসি ট্রফ না জেতা নিয়ে এবার মুখ খুললেন কেএল রাহুল। শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজের সাফল্য দিয়ে যে আগামী দিনে তাঁদের পারফরম্যান্সের মূল্যায়ন হবে না তা অকপটে জানিয়ে দিলেন লোকেশ রাহুল। নতুন বছরে তাঁদের পাখির চোখ যে আইসিসি ট্রফি জয় সেটাও উল্লেখ করেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার।

২০২৪ সালে আইসিসি ট্রফির খরা কাটানোর চ্যালেঞ্জ ভারতীয় দলের কাছে। আগামী বছরের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি ২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। আগামী বছর ৪-৩০ জুন হবে এই টুর্নামেন্ট।
চলতি বছরে অনেকটা সময় চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে কর্ণাটকী তারকাকে। কিন্তু চোট কাটিয়ে আবার দুরন্ত ক্যামব্যাকও করেছিলেন।
এই প্রসঙ্গে রাহুল বলেন, 'আমি এখন বেশ ভালো আছি। দলে ফিরতে পারার অনুভূতিটা খুবই ভালো। চলতি বছরে আমি অনেকটা সময়ই মাঠের বাইরে ছিলাম। তবে সঠিক সময়ে সব ফিট হয়ে যাওয়ায় আমি সন্তুষ্ট।কঠিন সময় জানতাম আমার উপর প্রত্যাশার অনেক চাপ থাকবে। সেটা হওয়াই স্বাভাবিক। কারণ সুস্থ হয়ে জাতীয় দলে কামব্যাক করে পারফরম্যান্স করেল কেউ চোটের কথা মনে রাখবে না।
২০২৩ সালে জীবনেপ ২২ গজেও দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রাহুল। বিয়ে করেছেন তারকা ক্রিকেটার। তাঁর জীবনে আথিয়ার প্রভাব সম্পর্কে রাহবল বলেন , মানুষ হিসাবে তাঁকে উন্নতি করতে অনেক সাহায্য করেছেন আথিয়া। ক্রিকেটার হিসাবে আরও পরিশ্রম করতে উত্সাহ দেন, আরও ভালো খেলার জন্য চ্যালেঞ্জও করেন স্ত্রী। রাহুলের মতে, আথিয়ার সঙ্গে সুন্দর বোঝাপড়ার কারণেই ক্রিকেট মাঠে ভালো পারফর্ম করতে পারেন তিনি।












Click it and Unblock the Notifications