KL Rahul-Athiya Shetty: খুশির খবর রাহুল-আথিয়ার সংসারে, নতুন অতিথির আগমন হচ্ছে কবে?
মাঠে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন কেএল রাহুল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি। এমনকি অস্ট্রেলিয়ায় গিয়েও রানের দেখা পাননি তিনি। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে দুই ইনিংসেই ফ্লপ রাহুল। এবার মাঠের বাইরে একটা ভালো খরব দিলেন কর্ণাটকী তারকার স্ত্রী আথিয়া।
কেএল রাহুল এবং তাঁর স্ত্রী আথিয়া শেট্টি যৌথভাবে একটি খবর শেয়ার করেছেন। যা দুই সেলেবের ভক্তদেরই মনকে খুশি করবে। রাহুল এবং আথিয়ার পরিবারে আসতে চলেছে নতুন অতিথি। শুক্রবার রাহল এবং আথিয়া যৌথভাবে জানিয়েছেন, তাঁদের সন্তান আসতে চলেছে। আগামী বছরেই তারকা দম্পত্তির পরিবারে আগমন হতে চলেছে নতুন সদস্যের। ভারতীয় ক্রিকেটার কেএল রাহুলের পরিবারে সুখবর, মা হতে চলেছেন আথিয়া শেট্টি

২০২৩ সালে বলিউড অভিনেত্রী তথা সুনীল শেট্টির কন্যা আথিয়াকে বিবাহ করেন কেএল রাহুল। বিগত কয়েক মাস ধরেই আথিয়াকে কোনও অনুষ্ঠানে সেইভাবে দেখা যাচ্ছিল না। ফলে তাঁর সন্তান সম্ভবা থাকা নিয়ে জল্পনা তৈরি হয়। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর দিলেন আথিয়া নিজেই।
Many Congratulations to KL Rahul & Athiya Shetty on their first Baby is coming in 2025...!!!! ❤️😍 pic.twitter.com/vbq3X4UXhH
— Tanuj Singh (@ImTanujSingh) November 8, 2024
শোনা যাচ্ছে রোহিত শর্মা এবং রিতিকার পরিবারেও দ্বিতীয় সন্তান আসছে।তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে নাও খেলতে পারেন তিনি। তবে রোহিত বা রিতিকা এই বিষয়ে কোনও মুখ খোলেননি। কয়েক মাস আগে মা হয়েছেন বলিউডের আরও এক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আগামী বছরে মা হতে চলেছেন বলিউডের আরও এক অভিনেত্রীও।












Click it and Unblock the Notifications