IPL 2024: নাইট ভক্তদের জন্য বিরাট চমক, কেকেআরের নতুন গান শুনে নিন ঊষা উত্থুপের কন্ঠে
২০০৮ সাল থেকেই কেকেআরের নামের সঙ্গে জুড়ে গিয়েছে করব, লড়ব, জিতব স্লোগান। মাঠে নাইটরা খেলতে নামলেই ইডেন জুড়ে প্রতিধ্বনিত হয় এই গানের সুর। করব, লড়ব, জিতব- এই শব্দ যেন নাইটদের মন্ত্র। কিন্তু ২০২৪ সালের আইপিএল মরশুম শুরুর আগে নাইটরা পেল নতুন। কেকেআরের জন্য গান গাইলেন কিং কিংবদন্তি গায়িকা ঊষা উত্থুপ।
কেকেআর ভক্তদের জন্য বিশেষ গান গাইলেন কেকেআরের সুপার ফ্যান ঊষা উত্থুপ। এই গানের সুর দিয়েছেন সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত। কলকাতা নাইট রাইডার্সের একনিষ্ঠ ভক্ত ঊষা উত্থুপ। ইডেন গার্ডেন্সে নাইটদের খেলা থাকলেই হাজির হবেন কিংবদন্তি গায়িকা। কেকেআরের প্রতি তাঁর অনুরাগ এবার সুরের মূর্ছনার মধ্য দিয়েই প্রকাশ করলেন ঊষা উত্থুপ।

সোমবার কেকেআর আয়োজিত এক অনুষ্ঠানে কেকেআর-এর নতুন অ্যাপ লঞ্চ হয়। নতুন জার্সির উদ্বোধন হয়। সেখানেই নতুন এই গানটি পরিবেশন করেন ঊষা উত্থুপ। মঙ্গলবার কেকেআরের সোশ্যাল মিডিয়া পেজে আত্মপ্রকাশ করল সেই গান। গানটি শুধু মাত্র কলকাতার নাইট ভক্তদের জন্য করা হয়নি। বিশ্বজোড়া কেকেআর ফ্যানদের কথা মাথায় রেখেই এই গানটি তৈরি করা হয়েছে। ঊষাজি কিন্তু নিজস্ব স্টাইলেরই মাতিয়ে দিয়েছেন।
কেকেআরের পক্ষ থেকে একটি বিশেষ অ্যাপও চালু করা হয়েছে। কেকেআর নাইট প্লাস অ্যাপটি চালু করা হয়েছে, নাইটদের জন্য গাওয়া এই গান সোশাল মিডিয়ায় বেশ আলোড়ন ফেলে দিয়েছে।
একইসঙ্গে গম্ভীরের প্রত্যাবর্তনেও যে তিনি খুশি সেটাও গোপন করেননি ঊষা উত্থুপ।কয়েক দিন আগেই কলকাতায় পৌঁছেছে কেকেআর টিম। প্রস্তুতিও শুরু করে দিয়েছেন নাইটরা। যোগ দিয়েছেন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারও। মিচেল স্টার্কও যোগ দিয়েছেন দলে। ইতিমধ্যেই একটি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছেন নাইট ক্রিকেটারা। নতুন মরসুমে কেকেআরের জার্সি কেমন হবে? তা নিয়ে ছিল সবার কৌতূহল। সোমবারের অনুষ্ঠানে জার্সিও প্রকাশ করল কেকেআর। মূল আকর্ষণ ছিলেন শ্রেয়স, রিঙ্কু, স্টার্ক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications