IPL 2024: দুই দলের সঙ্গেই রয়েছে ‘চ্যাম্পিয়ন্স লাক’! অভিনব কায়দায় টস করে তাক লাগালেন শ্রেয়স
চিপকে আইপিএলের খেতাব জয়ের মেগা মহারণ। চিপকে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দরাবাদ। ফাইনালের মতো ম্যাচে টস সব সময়ই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠে। ফলে টসে দিকে যেমন নজর থাকে ক্রিকেটপ্রেমীদের তেমনই টসের সঙ্গে জড়িয়ে থাকে পরিসংখ্যানও। এরআগে দুই বার ফাইনাল জিতেছিল কেকেআর, নাম বদলের পর একবার ট্রফি জেতে সানরাইজার্স।
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ায় রান ডিফেন্স করতে হবে সানরাইজার্সকে। ২০১৬ সালেও একই ঘটনা হয়েছিল, রান ডিফেন্স করে জয় পেয়েছিল সানরাইজার্স।নাম বদলের পর প্রথমবার আইপিএল ফাইনালে সানরাইজার্স উঠে ২০১৬ সালে। সেই বছর আরসিবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ডেভিড ওয়ার্নারের দল।হায়দরাবাদের ২০৮ রানে পর জবাবে আরসিবি ২০০ রান তুলতে সক্ষম হয়। ৮ রানে জিতে খেতাব জয় করে সানরাইজার্স।

২০১৪ সালে দ্বিতীয়বার আইপিএল ফাইনাটল খেলে নাইটরা। সেইবার প্রতিপক্ষ ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। ২০০ রান টার্গেট করে ম্যাচ এবং দ্বিতীয়বার খেতাব জিতে নেয় গৌতম গম্ভীরের দল। এবারও দুই দলের ক্ষেত্রেই একই ঘটনা ঘটল। এবার কারা ট্রফি জেতে সেটাই দেখার.
Shreyas Iyer twirls while flipping the coin. 😂👌pic.twitter.com/abtBPtjXAF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2024
অন্যদিকে অভিনব ভঙ্গিতে টস করলেন শ্রেয়স আইয়ার, যা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।চলতি আইপিএলে গ্রুপ পর্বে কেকেআরের ১৪টি ম্যাচের মধ্যে ১৩টি ম্যাচে টস হয়েছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে টস হওয়ার আগেই খেলা ভেস্তে যায়। প্লে-অফ ও ফাইনাল ধরে মোট ১৫টি ম্যাচে টস হয়েছে। তার মধ্যে শ্রেয়স কয়েন ছুড়েছেন ন'টি ম্যাচে। একটি ম্যাচে টস জিতেছেন নাইট অধিনায়ক।












Click it and Unblock the Notifications