IPL 2025: একটা ম্যাচেও ওপেনিং জুটি করতে পারেনি অর্ধশতরান! নাইটদের বিকল্প ওপেনার কে হতে পারেন?
আইপিএলে চলতি মরশুমের শুরু থেকেই নাইট রাইডার্সের ধারাবাহিকতার অভাবটা স্পষ্ট। ইতিমধ্যে আইপিএলের গ্রুপ পর্বের অধিকাংশ ম্য়াচই খেলে ফেলেছে কেকেআর। শনিবার ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে অজিঙ্ক রাহানের দল। এই ম্যাচ কেকেআরের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচে জিততে না পারলে প্লে অফের সমীকরণ অত্যন্ত কঠিন হয়ে যাবে।
চলতি মরশুমের শুরু থেকেই নাইটদের ওপেনিং জুটি একেবারেই ফ্লপ। পাঞ্জাব কিংস ম্যাচে নামার আগে এক ভয়াবহ পরিসংখ্যান রয়েছে কেকেআরের ওপেনিং জুটি জন্য। এখনও পর্যন্ত চলতি আইপিএলে কেকেআর একমাত্র দল যারা ওপেনিং জুটিতে ৫০ রানও তুলতে পারেনি একটি ম্যাচেও। আইপিএলে আটটি ম্যাচ খেলা হয়ে গেছে কেকেআরের। ওপেনিং জুটিতে বেশ কয়েকবার বদল হয়েছে। কিন্তু কোন জুটি বড় রানের ভিত তৈরি করে দিতে পারেনি।

পরিসংখ্যান বলছে কেকেআরই আইপিএলের একমাত্র দল যারা কোন ম্যাচে ৫০ রানের ওপেনিং পার্টনারশিপ করতে পারেনি। শুরু থেকেই কেকেআরের হয়ে ওপেন করতে নামেন ডি কক এবং সুনীল নারিন। এই জটি ব্যর্থ হয়েছে। মাঝে একটা ম্যাচে ডি ককের সঙ্গী হিসাবে নামানো হয় মঈন আলিকেও কিন্তু সেই ম্যাচেও ওপেনিং জুটি ফ্লপ হয়। আবার ডি কক এবং নারিনের ওপেনিং জুটিকে ফিরিয়ে আনা হয়। কিন্তু ব্যর্থতার ধারা বজায় থাকে।
শেষ ম্যাচে ডি কককে বিপক্ষে নারিনের সঙ্গী হিসাবে খেলানো হয় গুরবাজকে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। ওপেনিং জুটি বড় রান না পাওয়ায় চাপ পড়ছে মিডল অর্ডারের উপরে। এই পরিস্থিতিতে নাইটদের ওপেনিং জুটির মুশকিল আসান হতে পারেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। কারণ তিনি এর আগে ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করেছেন ফলে তাঁকে ওপেন করালে রানের দিশা দেখতে পারে কেকেআর। কারণ তিন নম্বরে নেমে ধারাবাহিক রান করছেন রাহানে।
পরীক্ষা-নিরীক্ষার আর বিশেষ সময় নেই। পাঞ্জাব ম্যাচে অঘটন ঘটলেই প্লে অফের সমীকরণ কেসি নাগের অঙ্ক হয়ে যাবে কেকেআরের জন্য। ২০২৪ সালে ফিল সল্ট আর সুনীল নারিনের জুটি শুরুটা ভালো করেছিল। সেই জুটি আর নেই। ওপেনাররা ব্যর্থ হওয়ায় বেঙ্কটেশ আইয়ার-রামনদীপরাও ভরসা দিতে পারছেন না।
শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর গত বছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। শনিবার ইডেনের ম্যাচটা যতটা কেকেআর বনাম পাঞ্জাব , তার থেকে অনেক বেশি কেকেআর বনাম শ্রেয়স আইয়ার। পাঞ্জাব অধিনায়কের কাছে কাছে জবাব দেওয়ার ম্যাচ। গতবার কেকেআরের বিরুদ্ধে ইডেনে জিতেছিল পাঞ্জাব কিংস।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications