ফের একবার ধোনি-রোহিতদের পিছনে ফেলে আইপিএলে বেশি অর্থ পেতে চলেছেন কেকেআরের ক্রিকেটার
ফের একবার ধোনি-রোহিতদের পিছনে ফেলে আইপিএলে বেশি অর্থ পেতে চলেছেন কেকেআরের ক্রিকেটার
অপেক্ষার আর মাত্র কয়েক মাস। ইংল্যান্ডের ভারত সফর শেষ হলেই ভারতের মাটিতে হবে আইপিএল ২০২১। করোনা ধাক্কার কারণে শেষবার দেশের বাইরে আইপিএল করতে হয়েছিল। এবার ভারতের মাটিতে আইপিএল হওয়া নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনার পারদ চড়ছে। ফেব্রুয়ারির শুরুতেই আইপিএলের মিনি নিলামও রয়েছে। তার আগে আয়ের নিরিখে রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলে দিলেন কেকেআরের অজি পেসার।

কামিন্সকে ১৫.৫ কোটিতে নেয় কেকেআর
২০২০ আইপিএলে নিলাম থেকে সবচেয়ে বেশি অর্থ খরচ করে কামিন্সকে ১৫.৫ কোটি টাকায় কিনে নেয় কেকেআর। এবছরও তাঁকে রিটেন করা হয়েছে। অর্থাৎ ২০২১ আইপিএল খেলার জন্য অজি পেসার ১৫.৫ কোটি টাকা পেতে চলেছেন।

ধোনি-রোহিতকে আয়ের নিরিখে টপকে গেলেন কামিন্স
২০১৮ সালেই বোর্ড জানিয়ে দিয়েছিল প্রথম যে খেলোয়াড়কে কোনও ফ্র্যাঞ্চাইজি ধরে রাখার সিদ্ধান্ত নেবে, তাঁকে বছরে ১৫ কোটি টাকা দিতে হবে। সেই অনুযায়ী, ২০১৯ ও ২০২০ সালে চেন্নাই ও মুম্বই যথাক্রমে ধোনিও রোহিতকে প্রথম খেলোয়াড় হিসেবে ধরে রাখে। এবারও দুই ক্রিকেটারকে প্রথম খেলোয়াড় হিসেবে ধরে রাখা হয়েছে। ফলে ধোনি ও রোহিত আরও এক মরসুমে ১৫ কোটি করে পেতে চলেছেন। সেখানেই কামিন্স গতবারের মতো এবার ১৫.৫ কোটি পেতে চলেছেন। ফলে, ধোনি ও রোহিতের থেকে বেশি অর্থ পেতে চলেছেন কামিন্স।

কামিন্সের পারফর্ম্যান্স
যদিও গত আইপিএলে অস্ট্রেলিয়ান তারকা পেসার, একেবারেই ভাল পারফরম্যান্স করতে পারেননি। নাইট জার্সিতে ১৪ ম্যাচে খেলে কামিন্স মাত্র ১২টি উইকেট নেন।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী কে
অবাক করা তথ্য হচ্ছে, আরসিবি অধিনায়ক বিরাট কোহলি, আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়। তিনি প্রতিবছর আইপিএল খেলার জন্য ১৭ কোটি টাকা পান। ২০১৮ সাল থেকে বিরাট এই অর্থ পেয়ে আসছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications