Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2024: নির্বাচকদের বিরুদ্ধে বিস্ফোরক গম্ভীর, সৌরভের উত্তরসূরি হওয়া কতটা কঠিন ছিল? জানালেন নাইট মেন্টর

গৌতম গম্ভীর বরাবরই স্পষ্ট বক্তা, সাদাকে সাদা কালোকে কালো বলেন অকপটে। তেমনই ক্রিকেট মাঠে এক বৈচিত্রময় চরিত্র। সব সময়ই সিরিয়াস থাকতে পছন্দ করেন। দলকে কীভাবে সাফল্য দেওয়া যায়, সেই চিন্তাই করেন। খুব বেশি উচ্ছাস দেখা যায় না তাঁর মধ্যে। সম্প্রতি রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্রিকেট জীবনের এক অজানা অধ্যায়ের কথা তুলে ধরেন নাইট মেন্টর।

গম্ভীর বলেছেন, "আমার তখন ১২-১৩ বছর বয়স হবে। কিন্তু অনূর্ধ্ব ১৪ প্রতিযোগিতার জন্য আমাকে নির্বাচন করা হয়নি। কারণ আমি নির্বাচকদের পা ধরতে রাজি হইনি। তখন থেকে প্রতিজ্ঞা করেছিলাম, জীবনে কখনও কারওর কাছে মাথা নত করব না। আমি চাইও না কেউ আমার পা ধরুক।"

Gautam Gambhir

অভিজাত পরিবার থেকেই ক্রিকেট মাঠে এসেছেন গম্ভীর। কিন্তু তাঁকেও যে বাকি ১০ জন ক্রিকেটারের মতোই সমান পরিশ্রম করতে হয়েছে সেটাও উল্লেখ করেন গম্ভীর। তিনি বলেন, "সকলেই আমায় বলত এত ভালো পরিবার থেকে উঠে এসেছো, তোমার ক্রিকেট খেলার দরকার নেই। তোমার হাতে এত বিকল্প আছে, বাবার ব্যবসায় যোগ দাও।'

একইসঙ্গে গম্ভীর আরও বলেন, 'সাধারণ মানুষ বুঝত না, আমি তাঁদের জীবনের থেকে অন্যরকম ভাবে বাঁচতে চেয়েছিলাম। ওই ভুল ধারণাটা ভাঙা দরকার ছিল। সেটা আমি পেরেছি। তাই কে কী বলল, আমার তাতে যায়ে আসে না। তার জন্য আমাকে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে।"

রবিচন্দ্রন অশ্বিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের বিশ্বজয়ী ক্রিকেটার তথা কলকাতা নাইট রাইডার্স মেন্টর গৌতম গম্ভীর বলছেন, 'আমার মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে, কত জন তরুণ ক্রিকেটার টেস্ট খেলতে চায়? আশা করব, আইপিএল কখনও দেশের হয়ে খেলার শর্টকাট রাস্তা হয়ে দাঁড়াবে না।সত্যি বলতে, আন্তর্জতিক টি২০ ক্রিকেটের চেয়েও আইপিএলেই বেশি প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়।''

২০১৯ সালের মার্চ মাসে ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নেন গম্ভীর। দেশের হয়ে ৫৮টেস্ট, ১৪৭ ওডিআই এবং ৩৭ টি২০ ম্যাচ খেলেছেন তিনি। কেকেআরকে অধিনায়ক হিসেবে দুইবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। ২০১১ সালে নাইটরা গম্ভীরকে দলে নেয়।

পুরানো সেই দিনের কথা বলে গিয়ে গম্ভীর বলেন, ২০১১ সালে যখন আমাকে বাছাই করা হয়েছিল, তখন অনেক লোক আমাকে বলেছিল যে প্রচুর প্রতিক্রিয়া হবে কারণ আপনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরসূরি হতে চলেছেন। কিন্তু মনে আছে কলকাতায় আমার প্রথম খেলাতে, যে পরিমাণ ভালোবাসা পেয়েছিলাম তা কল্পনাতীত।

গম্ভীর আরও বলেন, 'আমি কখনই ভাবিনি যে আমি এই ধরনের ভালবাসা পাব কারণ সৌরভকে প্রতিস্থাপন করার সময় অনেক কিছু বলা হয়েছিল, কিন্তু আমার ৭ বছরের অধিনায়কত্বে একবারও আমাকে অনুভব করা হয়নি যে আমি কলকাতার অন্তর্গত নই। কলকাতার মানুষের সঙ্গে আমার সেই সম্পর্ক। আমি অতীতে বলেছি, দলকে নেতৃত্ব দিয়েছি বলে নয়, কলকাতা আমার বাড়ি। '

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+