কিংয়ের সাত উইকেট, দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করল অস্ট্রেলিয়া, সেমিফাইনালে সামনে ভারত
মহিলাদের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে খেলতে হবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ৩০ অক্টোবর সেই সেমিফাইনালটি হবে নভি মুম্বইয়ে।
আজ অস্ট্রেলিয়ার কাছে দুরমুশ হলো দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে গুয়াহাটিতে তারা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে, ২৯ অক্টোবর। সেমিফাইনালের প্রস্তুতি কাল বিশাখাপত্তনমে ইংল্যান্ড সারবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চারে থাকা ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, খেলাটি নভি মুম্বইয়ে।

আজকের ম্যাচের আগে অবধি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পয়েন্টের ব্যবধান ছিল ১। দক্ষিণ আফ্রিকা জিতলে ভারত তাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতো। চলতি বিশ্বকাপে ভারত যে দলগুলির কাছে হেরেছে তাদের মধ্যে অন্যতম অস্ট্রেলিয়া। তার উপর অজিরা আজ দাপুটে জয় ছিনিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল।
আজ ইন্দোরে টস জিতে ফিল্ডিং নিয়েছিল তাহলিয়া ম্যাকগ্রার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যায় ২৪ ওভারে মাত্র ৯৭ রানে। অধিনায়ক লরা উলভার্ট ৩১, উইকেটকিপার সিনালো জাফতা ২৯ ও নাদিন ডি ক্লার্ক ১৪ রান করেন। বাকিরা দুই অঙ্কের রান পাননি।
২টি মেডেন-সহ ৭ ওভারে ১৮ রান দিয়ে সাত উইকেট নেন আলানা কিং। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। মেগান শুট, কিম গার্থ ও অ্যাশ গার্ডনার নেন ১টি করে উইকেট। জবাবে ১৬.৫ ওভারেই তিন উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ফোবে লিচফিল্ড ৫, জর্জিয়া ভল ৩৮ বলে অপরাজিত ৩৮, এলিস পেরি ০, বেথ মুনি ৪১ বলে ৪২ এবং অ্যানাবেল সাদারল্যান্ড ৪ বলে অপরাজিত ১০ রান করেন। মারিজান কাপ, মাসাবাতা ক্লাস ও নাদিন ডি ক্লার্ক একটি করে উইকেট পেয়েছেন।
এদিকে, কাল নভি মুম্বইয়ে বাংলাদেশ ম্যাচে ভারত সেমিফাইনালের প্রস্তুতি সারবে। রিচা ঘোষ নিউজিল্যান্ড ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন। আজ অপশনাল প্র্যাকটিসেজ তিনি আসেননি। কাল তাঁর খেলার সম্ভাবনা কম। বোলিং কোচ আবিষ্কার সালভি বলেন, রিচা ভালোই আছেন। স্ট্রেংথ ও কন্ডিশনিং টিম তাঁর দিকে খেয়াল রাখছে। কালকের ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিশ্চিতভাবে বলতে পারছি না। প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রক্রিয়াও চলছে বলে জানান সালভি।
রিচা না খেললে কাল উমা ছেত্রী দলে আসবেন। হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাও আজ অপশনাল ট্রেনিংয়ে আসেননি। নিউজিল্যান্ড ম্যাচে দলে না থাকা আমনজ্যোৎ কৌর, অরুন্ধতী রেড্ডি, রাধা যাদব আজ প্র্যাকটিস সেরেছেন। ওই ম্যাচে খেলা হারলিন দেওলও এসেছিলেন প্র্যাকটিসে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications