কোচ নয়, গম্ভীর ভালো ম্যানেজার হতে পারেন! মন্তব্য কপিলের
ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর নানা মহল থেকে সমালোচিত হচ্ছেন। তারই মধ্যে তাঁর সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন তিরাশির বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব।
আজ কলকাতায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক ক্রিকেটে প্রধান কোচের ভূমিকা হলো ম্যানেজারের বা খেলোয়াড়দের 'পরিচালনা' করা। কেবল কোচিং দেওয়া নয়।

দক্ষিণ আফ্রিকার কাছে ভারত ০-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর প্রধান কোচ হিসেবে গৌতম গম্ভীর সমালোচিত হচ্ছেন। বারবার খেলোয়াড় পরিবর্তন ও পার্টটাইমারদের উপর অতিরিক্ত নির্ভরতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই প্রসঙ্গে কপিল দেবের মতে, 'কোচ' শব্দটি ভুলভাবে বোঝা হয়।
কপিল জোর দিয়ে বলেন, "আজকে যেখানে কোচ শব্দটা বলা হয়... 'কোচ' একটা খুবই সাধারণ শব্দ এখন। গৌতম গম্ভীর কোচ হতে পারে না। সে দলের ম্যানেজার হতে পারে।" তিনি ব্যাখ্যা করেন, প্রকৃত কোচেরা স্কুল-কলেজের মতো পরিবেশে শেখান।
কপিলের কথায়, "আমি যখন কোচ বলি, কোচ সেখানেই হয় যেখানে আমি স্কুল আর কলেজে শিখি। ওঁরাই ছিলেন আমার কোচ। ওঁরা আমাকে ম্যানেজ করতে পারেন।" বিশেষ দক্ষতাসম্পন্ন খেলোয়াড় (যেমন লেগ স্পিনার বা উইকেটকিপার) কীভাবে কোচিং পাবেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন কপিল। তাঁর মতে, 'পরিচালনা'ই বেশি জরুরি।
কপিল বলেন, "আপনাকে পরিচালনা করতে হবে। সেটাই বেশি গুরুত্বপূর্ণ। একজন ম্যানেজার হিসেবে আপনি তাঁদের উৎসাহিত করবেন যে, আপনারা এটা করতে পারবেন... যখন আপনি ম্যানেজার হন, ছোট ছেলেরা আপনার দিকে তাকিয়ে থাকে। অধিনায়ক বা ম্যানেজারের কাজ হলো দলে স্বাচ্ছন্দ্য বজায় রাখা ও তোমরা আরও ভালো করতে পারো বলে উৎসাহিত করা।"
ফর্মে না থাকা খেলোয়াড়দের প্রতি সমর্থন জানানোই অধিনায়কের কাজ, কপিলের নিজস্ব দর্শনও এটিই ছিল। তিনি বলেন, "আমার মনে হয়, যারা ভালো খেলছে না তাদের স্বাচ্ছন্দ্য দেওয়া উচিত। কেউ যদি সেঞ্চুরি করে, আমি তার সঙ্গে ডিনার বা ড্রিংকস করতে চাই না। অধিনায়ক হিসেবে আমি তাদের সঙ্গে ড্রিংকস বা ডিনার করতে পছন্দ করি যারা ভালো খেলছে না। তাদের আত্মবিশ্বাস দেওয়া জরুরি। অধিনায়কের ভূমিকা শুধু ব্যক্তিগত পারফরম্যান্সেই নয়, পুরো দলকে একত্রিত করাও এর গুরুত্বপূর্ণ অংশ।"
কপিল আরও বলেন, সুনীল গাভাসকর যদি এই যুগে খেলতেন, তবে টি২০-তেও সেরা খেলোয়াড় হতেন। কপিলের কথায়, "যাদের শক্তিশালী রক্ষণাত্মক কৌশল আছে, তাদের জন্য আক্রমণাত্মক খেলা অনেক সহজ। রক্ষণ করা কঠিন। তাই আমি সব সময় বলতাম যে, যার দুর্দান্ত রক্ষণ আছে, সে সব সময় আক্রমণ করতে পারে কারণ তার কাছে বাড়তি সময় থাকে। আমি ব্লক করতে জানতাম না। আগেও বলেছি, বিষাণ সিং বেদী আমাকে নাইটওয়াচম্যান হিসেবে পাঠিয়েছিলেন। আমি তখন নতুন ছিলাম, ক্রিকেট সম্পর্কে কিছুই জানতাম না।"
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications