বিরাটকে ধরে ফেললেন উইলিয়ামসন, সিংহাসন অক্ষত স্মিথের, কী বলছে আইসিসি-র নতুন পরিসংখ্যান?

বিরাটকে ধরে ফেললেন উইলিয়ামসন, সিংহাসন অক্ষত স্মিথের, কী বলছে আইসিসি-র নতুন পরিসংখ্যান?

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকায় টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে ধরে ফেললেন নিউজিল্যান্ড ক্রিকেট দলের নেতা কেন উইলিয়ামসন। তারই মধ্যে অবশ্য নিজের সিংহাসন অক্ষত রাখতে পেরেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ। বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকার দিকে নজর ফেরানো যাক।

একই স্থানে বিরাট ও কেন

একই স্থানে বিরাট ও কেন

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকার ব্যাটসম্যানদের বিভাগে দ্বিতীয় স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন বিরাট কোহলি। ৮৮৬ রেটিংয়ে দাঁড়িয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কিছু পয়েন্ট কমেছে তাঁর। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে দুর্দান্ত ব্যাটিং করার সৌজন্যে দ্বিতীয় স্থানেই অবস্থান করছেন নিউজল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

শীর্ষ স্থানে স্মিথ

শীর্ষ স্থানে স্মিথ

আইসিসি-র টেস্ট ক্রম তালিকার ব্যাটসম্যানদের বিভাগের শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন স্টিভ স্মিথ। ৯১১ রেটিংয়ে দাঁড়িয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। ভারতের চেতেশ্বর পূজারা রয়েছেন তালিকার সপ্তম স্থানে।

বোলারদের মধ্যে সেরা কে

বোলারদের মধ্যে সেরা কে

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকার বোলারদের বিভাগে শীর্ষ স্থান ধরে রেখেছেন প্যাট কামিন্স। ৯০৪ রেটিংয়ে অবস্থান করছেন অজি ফাস্ট বোলার। ৮৪৯ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের নেইল ওয়াগনের। ৮৪৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। ৭৭৯ রেটিং নিয়ে তালিকার নবম স্থানে রয়েছেন ভারতের জসপ্রীত বুমরাহ।

সেরা অল-রাউন্ডার

সেরা অল-রাউন্ডার

৪৪৬ রেটিং নিয়ে টেস্ট অল-রাউন্ডারদের তালিকার প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। ৪৩৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। ৩৯৭ রেটিং নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

সেরা দল কোনটি

সেরা দল কোনটি

আইসিসি-র সদ্য প্রকাশিত টেস্ট ক্রম তালিকার দলগত বিভাগে লড়াই হাড্ডাহাড্ডি। ১১৬ রেটিং নিয়ে ক্রম তালিকার প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। ১১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+