'রাঁচিতে হোক ধোনির ফোয়ারওয়েল', মাহির অবসরের পর বোর্ড সভাপতি সৌরভকে আর যা লিখলেন মুখ্যমন্ত্রী
' রাঁচিতে হোক ধোনির ফোয়ারওয়েল', মাহির অবসরের পর বোর্ড সভাপতি সৌরভকে আর যা লিখলেন মুখ্যমন্ত্রী
স্বাধীনতা দিবসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। যার পর দেশ জুড়়ে মাহির ক্রিকেট ফ্যানেরা তাঁর জার্সি সংরক্ষণ করার জন্য বিসিসিআইকে আবেদন জানিয়ে চলেছে। ক্যাপ্টেন কুলকে আর দেশের জার্সিতে দেখা যাবে, ফ্যানেরা যা এখনও মেনে নিতে পারছেন না। অগণিত ভক্ত তথা বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর পোস্টে, অবসরের এক দিন পরও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং মাহি!

ধোনির ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে সওয়াল
বিদায় বেলাতে কোনও দিনও ধোনি কোনও আবেগ-উচ্ছ্বাস প্রকাশ করেননি। অতীতে টেস্ট থেকে অবসর নেওয়া হোক বা সীমিত ওভারে নেতৃত্ব ছাড়া। এবার ১৫ অগাস্ট সন্ধ্যেতে ইনস্টাগ্রাম পোস্টে মাহি শুধু লিখলেন, ৭.২৯ মিনিটে থেকে আমাকে অবসৃত ধরে নিন। এতদিন ধরে আমাকে ভালোবাসা উজার করে দেওয়ার জন্য ফ্যানেদের কাছে আমি কৃতজ্ঞ। ব্যাস! একটুকুই, বাড়তি আর একটি লাইনও লিখলেন না ধোনি, এভাবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছুপিসারে সরে গেলেন দেশকে বিশ্বকাপ দেওয়া অধিনায়ক।

'ধোনিকে আরও একবার নীল জার্সিতে দেখতে চাই'
এবার ধোনির ফেয়ারওয়েল ম্যাচ নিয়ে সওয়াল তুলে দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ধোনির মতো অধিনায়ক যিনি দেশে দুটি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন। টেস্টে ভারতকে এক নম্বরে নিয়ে গিয়েছিলেন, ভারতীয় ক্রিকেটকেই পাল্টে দিয়েছিলেন তাঁর এমন সাদামাটা বিদায়ে হতাশ সোরেন। ধোনিকে আরও একবার নীল জার্সিতে দেখতে চান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

সৌরভের বিসিসিআইকে কী অনুরোধ
১৫ অগাস্ট স্বাধীনতা দিবসে ধোনির অবসর সংবাদের কিছুক্ষণ পরেই হেমন্ত সোরেন টুইট করে বিসিসিআইকে অনুরোধ জানিয়েছেন। যেখানে ধোনির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করা যায় কিনা, জানতে চেয়েছেন তিনি।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের পোস্ট
সোরেন আরও বলেন, 'ঝাড়খণ্ডের লাল মাহিকে আমরা আর নীল জার্সিতে দেখতে পাব না। দেশবাসী এটা মেনে নিতে পারছে না। আমার মনে হয়, আমাদের মাহির জন্য একটা ফেয়ারওয়েল ম্যাচ আয়োজন করা উচিত। বিসিসিআইকে অনুরোধ আমাদের মাহির জন্য একটা বিদায়ী ম্যাচের ব্যবস্থা করুন। যে ম্যাচ আমরা রাঁচিতে আয়োজন করব।আর গোটা বিশ্ব সেই ম্যাচের সাক্ষী থাকবে।'












Click it and Unblock the Notifications