অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেই আর পাচ্ছে না হ্যাজলউডকে, অনিশ্চিত ডেভিড ওয়ার্নার
ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজলউড। ডেভিড ওয়ার্নারের ফিটনেস নিয়েও চিন্তায় অজিরা।
পরিবারের সদস্যের অসুস্থতার খবর শুনেই দেশে ফিরেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টের সিরিজে ভারত এগিয়ে ২-০ ব্যবধানে। বাকি দুটি টেস্টের আগে আরও সমস্যা বাড়ল অজিদের। ছিটকে গেলেন জশ হ্যাজলউড। অনিশ্চিত ডেভিড ওয়ার্নার।

অস্ট্রেলিয়া ফের ধাক্কা খেল
ভারত-অস্ট্রেলিয়া সিরিজে আর খেলতে পারবেন না। সে কারণে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হ্যাজলউডকে। ডেভিড ওয়ার্নার দিল্লি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার পর কনকাসনের কারণে ছিটকে যান। চলতি সিরিজে ব্যর্থতার ধারা অব্যাহত। সেই সঙ্গে মহম্মদ সিরাজের বলে কনুইয়ে যে চোট পেয়েছিলেন, সেখানে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়েছে।

ইন্দোর টেস্টে বদল
সিরিজ হার বাঁচাতে বাকি দুটি টেস্টেই জিততে হবে অজিদের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে অন্য কারও উপর নির্ভর করতে না হলে বাকি দুটি টেস্টের একটিতে ড্র করতেই হবে অজিদের। এই পরিস্থিতিতে নিশ্চিতভাবেই ইন্দোর টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে পরিবর্তন আসবে। তেমন ইঙ্গিত দিয়েছেন প্যাট কামিন্স। কামিন্সের তৃতীয় টেস্টের আগে ফিরে আসার কথা। তিনি না এলে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। মিচেল সোয়েপসনের প্রথম সন্তানের পিতা হয়েছেন। তিনিও ইন্দোর টেস্টের আগে চলে আসবেন। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন, হ্যাজলউড ফিরে যাচ্ছেন। ওয়ার্নারের আঘাত লাগা জায়গায় এখনও ব্যথা ও ফোলাভাব রয়েছে। তবে তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করা হবে না।

অজিদের নানা পরিকল্পনা
ওয়ার্নার ফিট না হলে ট্রাভিস হেডই ওপেন করবেন। তিনি দিল্লি টেস্টে দ্বিতীয় ইনিংসে ৪৩ রান করেছেন। ইন্দোর টেস্টে খেলার জন্য ক্যামেরন গ্রিন ও মিচেল স্টার্ক ফিট থাকবেন বলে মনে করা হচ্ছে। ম্যাকডোনাল্ড আজ বলেন, গ্রিনের আঙুলের চোট প্রায় সেরেই গিয়েছিল। বেঙ্গালুরুতে ব্যাটিংয়ের সময় ঝাঁকুনিতে অস্বস্তি বাড়ে। আত্মবিশ্বাস ফেরাটাই খুব দরকার। তবে তাঁকে আমরা কনকাসন সাব হিসেবে ভেবেছিলাম। সে কারণেই ডেভিড ওয়ার্নার ছিটকে যেতে তাঁকে না খেলিয়ে আরও কয়েকদিন সময় দেওয়ার গুরুত্ব আমরা উপলব্ধি করি। তৃতীয় টেস্টেই তিনি শারীরিক ও মানসিকভাবে যাতে প্রস্তুত থাকতে পারেন সে কথা ভেবেই দিল্লিতে খেলানো হয়নি।

দেশে ফিরবেন আরও ২ ক্রিকেটার
টড মার্ফির হাল্কা চোট-আঘাত ৯ দিনের মধ্যে সেরে যাবে বলে নিশ্চিত ম্যাকডোনাল্ড। তিনি জানান, দুই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হবে, ভারত সফরে টেস্টে তাঁদের লাগবে না। তাতেই জল্পনা চলছে যে, অ্যাশটন অ্যাগার ও লান্স মরিসকে দেশে গিয়ে শেফিল্ড শিল্ড ও মার্শ কাপ খেলতে বলা হবে। গ্লেন ম্যাক্সওয়েল চোট সারিয়ে মাঠে ফিরে শেফিল্ড শিল্ডে ৫ রান করেছেন। তবে তাঁকে টেস্ট সিরিজে ডেকে পাঠানো হবে না। ম্যাক্সওয়েল কেমন খেলেন তার উপর নির্ভর করবে ভারতে একদিনের সিরিজের দলে তাঁকে রাখা হবে কিনা।












Click it and Unblock the Notifications