টি-টোয়েন্টির উপযুক্তই নাকি ছিলেন না সৌরভ, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কেকেআর কোচের

টি-টোয়েন্টির উপযুক্তই নাকি ছিলেন না সৌরভ, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন কেকেআর কোচের

দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় টি-টোয়েন্টি ফর্ম্যাটের যোগ্য ছিলেন না বলে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন অস্ট্রেলিয়া তথা কলকাতা নাইট রাইডার্স কোচ জন বুকানন। মহারাজের টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দানের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বজয়ী কোচ। ঠিক কী বলেছেন বুকানন, জেনে নেওয়া যাক।

কী বলেছেন বুকানন

কী বলেছেন বুকানন

অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানো কোচ জন বুকাননের কথায়, টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ককে দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করতে জানতে হয়। তাছাড়া দলের নেতাকে ২০ ওভারের ফর্ম্যাটকে আত্মস্থ করে ভালো পারফর্ম করতে জানতে হয়। দুই ক্ষেত্রেই সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যর্থ হয়েছিলেন বলে দাবি জন বুকাননের।

মাল্টি ক্যাপ্টেন্সি নিয়ে বুকানন

মাল্টি ক্যাপ্টেন্সি নিয়ে বুকানন

২০০৯ সালের আইপিএলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাথা থেকে কেকেআরের অধিনায়কত্বের মুকুট কেড়ে নিয়ে দলে মাল্টি ক্যাপ্টেন্সির তত্ত্ব আমদানি করেছিলেন কোচ জন বুকানন। দলের প্রধান দায়িত্ব ছিল নিউজিল্যান্ডের প্রাক্তন নেতা ব্রেন্ডন ম্যাকুলামের হাতে। সেই ব্যর্থ প্রয়াসের স্বপক্ষেও কথা বলেছেন প্রাক্তন অজি কোচ। তাঁর মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত বিভিন্ন দিকে লক্ষ্য রাখা এক অধিনায়কের পক্ষে সম্ভব নয়। মাল্টি ক্যাপ্টেন্সিতে আখেরে দলের লাভ হয় বলে মনে করেন বুকানন। বিশ্ব ক্রিকেট তাঁর দেখানো পথে এগোচ্ছে বলেও দাবি করেছেন প্রাক্তন কেকেআর কোচ।

২০০৮-এর অস্থির সময়

২০০৮-এর অস্থির সময়

২০০৮ সালের আইপিএলে মাত্র ছটি ম্যাচ জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। লিগ তালিকার ষষ্ঠ স্থানে শেষ করেছিল কেকেআর। অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও কোচ জন বুকাননের মধ্যে ব্যক্তিত্বের সংঘাতকেই এই ব্যর্থতার কারণ হিসেবে বাখ্যা করা হয়ে থাকে। অজি কোচের সঙ্গে নিজের দ্বন্দ্বের কথা অতীতে নিজে মুখে স্বীকার করেছেন বিসিসিআই সভাপতি সৌরভ। এই ইস্যুতে মুখ খুলেছিলেন প্রাক্তন কেকেআর তারকা আকাশ চোপড়াও।

আইপিএলে ফ্লপ বুকানন

আইপিএলে ফ্লপ বুকানন

২০০৯ সালের আইপিএল সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ব্রেন্ডন ম্যাকুলামকে কেকেআরের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন জন বুকানন। একই দলে তিন জন অধিনায়ক রাখার ভাবনা সেবারই আমদানি করেছিলেন অজি কোচ। সেই পদক্ষেপ পুরোপুরি ফ্লপ হয়েছিল। দক্ষিণ আফ্রিকায় হওয়া আইপিএলের দ্বিতীয় সংস্করণের অষ্টম স্থানে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স।

সৌরভের পারফরম্যান্স

সৌরভের পারফরম্যান্স

আইপিএলে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পারফরম্যান্স নিয়ে জন বুকানন প্রশ্ন তুলছেন, সেই কিংবদন্তি ২০০৮ সালের আইপিএলে ১৩ ম্যাচ খেলে ৩৪৯ রান করেছিলেন। তা কেকেআর শিবিরে ছিল সর্বাধিক। তাই অজি কোচের বক্তব্যের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমীদের একটা অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+