IND vs ENG: আকাশের ৫ উইকেটের স্বপ্ন অধরাই, দ্বিতীয় দিনের সকালে ভারতের ত্রাতা হলেন জাদেজা
প্রথম দিনের শেষে সাত উইকেট হারিয়ে ইংল্যান্ডের রান ছিল ৩০২। ১০৬ রানে অপরাজিত ছিল রুট। দ্বিতীয় দিনের সকালে ইংল্যান্ডের বাকি ৩ উইকেট দ্রুত ফেলাই লক্ষ্য ছিল ভারতীয় দলের। আকাশ দীপের সামনে অভিষেক টেস্টের ৫ উইকেট নেওয়ার সুযোগ ছিল। তবে প্রথম দিনের মতোই দ্বিতীয় দিনের সকালেও রুট কিন্তু পথে কাঁটা হলেন ভারতীয় দলের সামনে।
অলি রবিনসনকে সঙ্গী করে রাঁচিতে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন রুট। প্রথম দিনের সকালে যেভাবে বল হাতে আগুন ঝড়িয়ে ছিলেন আকাশ দীপ দ্বিতীয় দিনে সেটা করতে পারলেন না বঙ্গ পেসার। এমনকি সিরাজও বল হাতে কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। এরই সুযোগ নিলেন দুই ইংল্যান্ড ব্যাটার। দলের রানকে ক্রমশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রুট-রবিনসন জুটি।

প্রথম দিনের শেষে ৩১ রান করে ক্রিজে রয়েছেন অলি রবিনসন। দ্বিতীয় দিনে অর্ধশতরান পূরণ করলেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেতন জাদেজাই। তাঁরই বলে রবিনসন স্ট্যাম্প হলেন। ৯৬ বলে ৫৮ রানের একটা দুরন্ত ইনিংস খেললেন রবিনসন।তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং একটি ছক্কা দিয়ে।
এরপর ইংল্যান্ডের বাকি দুটি উইকেট ফেলতে বেশি সময় নিলেন না জাদেজা। শোয়েব বসির এবং জেমস অ্যান্ডারসন খাতার খোলার আগেই জাদেজার বলে আউট হলেন। শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামল ৩৫৩ রানে। ১২২ রানে অপরাজিত থাকলেন রুট। ২৭৪ বলে তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার দিয়ে।
প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সব থেকে সফল রবীন্দ্র জাদেজা। ৩২.৫ ওভার বল করে ৬৭ রান দিয়ে চার উইকেট পেলেন তিনি।সিরাজ দুটি, অশ্বিন একটি উইকেট পেয়েছেন।
অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে তিন উইকেট পেলেন আকাশ দীপ।প্রথম দিনের প্রথম সেশনে ৪৭ রানের মাথায় ইংল্যান্ড শিবিরে প্রথম আঘাত আনলেন আকাশ দীপ। ১১ রানে আউট করলেন বেন ডাকেটকে। এরপর অলি পোপকে ০ রানে এবং জ্যাক ক্রলিকে ৪২ রানে ফেরালেন আকাশ।১ সর্বমোট ১৯ ওভার বল করে ৮৩ রান দিয়ে ৩ উইকেট পেলেন বঙ্গ পেসার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক রোহিত শর্মার উইকেট হারিয়েছে ভারত। ২ রান করে জেমস অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন তিনি। লাঞ্চের বিরতি পর্যন্ত ভারতের স্কোর ১ উইকেটে ৩৪। যশস্বী ২৭ এবং গিল ৪ রানে অপরাজিত আছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications