CAB: ঝুলনের সঙ্গে বীর সেনার নামেও স্ট্যান্ড হচ্ছে ইডেনে, মঙ্গলবারই জমকালো উদ্বোধন
সৌরভ গঙ্গোপাধ্যায়, জগমোহন ডালমিয়ার মতোই ইডেনে চিরস্থায়ী হতে চলেছেন ঝুলন গোস্বামীও। সিএবির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল ইডেনের দর্শকাসনে(বি ব্লক) থাকবে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ড। এবার প্রকাশ্যে চলে এল উদ্বোধনের দিনক্ষণও।
আগামী মাসেই ইডেনে রয়েছে ভারত-ইংল্যান্ডের মধ্যে টি২০ ম্যাচ আছে। তার আগেই ইডেনে নতুন দুটি স্ট্যান্ড উদ্বোধন করার সিদ্ধান্ত নিল সিএবি। শুক্রবার সিএবির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী মঙ্গলবার সন্ধ্যায় ঝুলন গোস্বামী এবং কর্ণেল এনজে নায়ারের নামাঙ্কিত স্ট্যান্ডের উদ্বোধন করা হবে।

যদিও সেনার পক্ষ থেকে আগেই মিলেছিল সবুজ সংকেত। অবশেষে আগামী মঙ্লবারই ঝুলন গোস্বামীর নামে স্ট্যান্ড উদ্বোধন করার সিদ্ধান্ত নিল সিএবি। একইদিনে সেনা বাহিনীর প্রয়াত কর্ণেল এনজে নায়ারের নামেও স্ট্যান্ড হতে চলেছে ইডেনে। কর্ণেল নায়ার ভারতীয় সেনার গর্ব। তিনি অশোক চক্র, কীর্তি চক্র পেয়েছেন। ১৯৯৩ সালে মাত্র ৪২ বছর বয়সেই প্রয়াত হন তিনি। বীর সেনার নামও এবার চিরস্থায়ী হতে চলেছেন ইডেনে। ক্রিকেটার এবং ক্রীড়া প্রশাসকই এতদিন স্থান পেয়েছেন ইডেনের স্ট্যান্ডে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছেন একজন বীর সেনাও।
উল্লেখ্য সৌরভ এবং পঙ্কজ রায়ের পর তৃতীয় ক্রিকেটার এবং প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ইডেনে স্ট্যান্ডে নাম হচ্ছে ঝুলনের। মঙ্গলবার বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়েই নতুন দুটি স্ট্যান্ডের উদ্বোধন করার সিদ্ধান্ত নিয়েছে সিএবি। তবে বীর সেনাকে সম্মান জানিয়ে যেভাবে তাঁর নামে স্ট্য়ান্ড বানাচ্ছে সিএবি, তা এক কথা নজিরবিহীন।
ঝুলন গোস্বামী বাংলা তথা ভারতীয় ক্রিকেটের গর্ব। নিজের কেরিয়ারে ১২টি টেস্টে নিয়েছেন ৪৪টি উইকেট। ২০৪টি একদিনের ম্যাচে ২৫৫টি উইকেট পেয়েছেন। টি২০তে ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন ঝুলন। সবমিলিয়ে ৩৫৫টি উইকেট নিয়ে তিনি মহিলাদের ক্রিকেটে সবথেকে বেশি উইকেটের মালিক। ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন। এবার ঝুলনের তাজে আরও একটি রঙিন পালক যুক্ত হতে চলেছে।












Click it and Unblock the Notifications