বড় সিদ্ধান্ত জেমাইমার, কঠিন সময়ে স্মৃতির পাশে থাকতে খেলবেন না বিগ ব্যাশের বাকি ম্যাচগুলিতে

বিগ ব্যাশ খেলতে আর অস্ট্রেলিয়ায় যাবেন না জেমাইমা রডরিগেজ। সতীর্থ স্মৃতি মান্ধানার কঠিন সময়ে তাঁর পাশে থাকতে এই সিদ্ধান্ত। বন্ধুর জন্য জেমাইমার এই স্বার্থত্যাগে মুগ্ধ সকলেই।

সম্প্রতি পলাশ মুচ্ছলের সঙ্গে স্মৃতির বিয়ে স্থগিত হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অন্য মহিলাদের সঙ্গে পলাশের ঘনিষ্ঠতার কথা, বেশ কিছু মেসেজ। তার জেরেই স্মৃতি ও পলাশের সম্পর্কে ভাঙন বলে মনে করা হচ্ছে। স্মৃতির বাবা ও পলাশ হাসপাতালেও ভর্তি হয়েছিলেন।

স্মৃতির বিয়েতে অংশ নিয়েই জেমাইমা সম্প্রতি ভারতে ফিরেছিলেন। স্মৃতির বিয়ের সংগীত, হলদি, মেহেন্দি অনুষ্ঠানেও যোগ দেন জেমাইমা-সহ ভারতীয় দলের অনেক তারকাই। এই বিয়ের পরই মহিলাদের বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল জেমাইমার।

কিন্তু বিয়ের ঠিক আগের দিন মান্ধানার বাবা অসুস্থ হয়ে পড়ায় অনুষ্ঠানটি স্থগিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে জেমাইমা সিদ্ধান্ত নেন, তিনি মান্ধানার পাশে থাকবেন। ব্রিসবেন হিট এক বিবৃতিতে জানিয়েছে, "জেমাইমা রডরিগেজকে উইমেন্স বিগ ব্যাশ লিগের বাকি অংশ থেকে মুক্তি দেওয়ার অনুরোধ ব্রিসবেন হিট মেনে নিয়েছে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "দশ দিন আগে হোবার্ট হারিকেন্সের বিরুদ্ধে হিটের ম্যাচের পর জেমাইমা ভারতে ফিরে গিয়েছিলেন একটি পূর্বনির্ধারিত প্রতিশ্রুতির কারণে, যেখানে তার ভারতীয় সতীর্থ স্মৃতি মান্ধানার বিয়েতে অংশ নেওয়ার কথা ছিল। তবে মান্ধানার বাবার স্বাস্থ্য সমস্যার কারণে সেই অনুষ্ঠান স্থগিত হয়ে যায়।"

দলের তরফে আরও জানানো হয়েছে, "রডরিগেজ তাঁর সতীর্থকে সমর্থন জানাতে ভারতেই থাকবেন এবং হিট WBBL মরশুমের বাকি চারটি ম্যাচে তাঁর অনুপস্থিতিকে মেনে নিচ্ছে।" উল্লেখ্য, ভারতের প্রথম মহিলা বিশ্বকাপ জয়ে জেমাইমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেমিফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি অপরাজিত সেঞ্চুরি করে দলকে ৩০০-এর বেশি রান তাড়া করতে সাহায্য করেন।

ব্রিসবেন হিটের সিইও টেরি সোভেনসন বলেছেন, "জেমির জন্য এটি নিঃসন্দেহে একটি কঠিন সময়, তাই WBBL-এর বাকি অংশে তাঁর অংশ না নেওয়াটা দুর্ভাগ্যজনক হলেও, ভারতেই থাকার তাঁর অনুরোধ আমরা সানন্দে মেনে নিয়েছি। হিট ক্লাব অবশ্যই জেমাইমা এবং স্মৃতি মান্ধানার পরিবারের জন্য শুভকামনা জানায়। জেমি আমাদের জানিয়েছিলেন যে, তিনি ফিরে না আসতে পেরে হতাশ, এবং এই পরিস্থিতি বোঝার জন্য ক্লাব ও হিটের ভক্তদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+