জেমাইমা ব্যাটারদের মধ্যে বিশ্বের প্রথম দশে! মহিলাদের এশিয়া কাপে পয়েন্ট তালিকার শীর্ষে ভারত

এশিয়া কাপে তৃতীয় জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। আজ সিলেটে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে খেলেননি হরমনপ্রীত কৌর। ভারতকে নেতৃত্ব দিলেন স্মৃতি মান্ধানা। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরেও বড় জয় পেতে অসুবিধা হলো না ভারতের।

জেমাইমা ব্যাটারদের মধ্যে বিশ্বের প্রথম দশে

খারাপ ফর্মে থাকা শেফালি ভার্মা এদিন খেলেননি। ওপেন করতে নামেননি স্মৃতি মান্ধানা। তা সত্ত্বেও টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারতের শুরুটা ভালো হয়নি। সাব্বিনেনি মেঘানা ও রিচা ঘোষ ওপেন করেন। রিচা গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন। মেঘানা ১০ ও দয়ালান হেমলতা ২ রানে আউট হন। ৪.২ ওভারে ৩ উইকেটে ২০ রান, এই অবস্থা থেকে ভারতকে টানতে থাকেন দীপ্তি শর্মা ও জেমাইমা রডরিগেজ। তাঁদের জুটিতে যোগ হয় ১২৮ রান। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৪৯ বলে ৬৪ রান করেন তিনে নামা দীপ্তি।

১১টি চারের সাহায্যে ৪৫ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন জেমাইমা। চলতি ৭ দলীয় এশিয়া কাপের প্রথম ম্য়াচে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি ৭৬ রান করেছিলেন। সেই সুবাদে এদিনই আইসিসি টি ২০ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ব্যাটারদের মধ্যে প্রথম দশে ঢুকে পড়লেন জেমাইমা। তিনি রয়েছেন অষ্টম স্থানে। এদিন পূজা বস্ত্রকার ১৩ রান করেন। কিরণ প্রভু নভগীরে ৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন। ভারত ২০ ওভারে তোলে ৫ উইকেটে ১৭৮ রান।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহী। রাজেশ্বরী গায়কোয়াড় ৩ ওভারে ২০ রান খরচ করে ২ উইকেট নেন। হেমলতা পেয়েছেন একটি উইকেট, ৩ ওভারে মাত্র ৮ রান দিয়ে। রেণুকা সিং ৪ ওভারে ১২, পূজা বস্ত্রকার ৪ ওভারে ১৫, দীপ্তি শর্মা ৩ ওভারে ১১ ও স্নেহ রানা ৩ ওভারে ৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। ভারতের এর পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। আগামী বছর মহিলাদের টি ২০ বিশ্বকাপে ভারত অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে। তার আগে মহিলাদের এশিয়া কাপে ভারত-পাক দ্বৈরথ রয়েছে আগামী শুক্রবার।

এদিকে, আইসিসি মহিলাদের টি ২০ র‍্যাঙ্কিংয়ে হরমনপ্রীত দুই ধাপ উঠে ১৩ নম্বরে রয়েছেন। বোলারদের তালিকায় এক ধাপ নেমে ছয়ে চলে গিয়েছেন দীপ্তি। অলরাউন্ডারদের তালিকায় তিনি রয়েছেন চারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+