India vs Pakistan: বিতর্কের কেন্দ্রে বিসিসিআই সচিব জয় শাহ

India vs Pakistan: বিতর্কের কেন্দ্রে বিসিসিআই সচিব জয় শাহ

হঠাৎ করেই বিতর্কের কেন্দ্রে বিসিসিআই সচিব জয় শাহ। ভারত বনাম পাকিস্তান ম্যাচে জাতীয় পতাকা হাতে নিতে না চাওয়া নিয়ে বিতর্ক তৈরি করেছেন জয় শাহ। রবিবার এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ভারতীয় দল দুরন্ত ভাবে পরাজিত করেছে পাকিস্তানকে।

India vs Pakistan: বিতর্কের কেন্দ্রে বিসিসিআই সচিব জয় শাহ

দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আয়োজিত এই ম্যাচে প্রথমে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিং করতে স্বাগত জানান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় বোলিং লাইনআপের দাপটে মূলত ভুবনেশ্বর কুমার এবং হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত বোলিং-এ পাকিস্তানের ইনিংস ১৯.৫ ওভারে ১৪৭ রানে শেষ হয়ে যায়। ভুবি এবং জুনিয়র পান্ডিয়া ছাড়া দুই উইকেট পান অর্শদীপ সিং এবং এক উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে সহজ ম্যাচকেই কঠিন করে ফেলেন ভারতীয় ব্যাটসম্যানরা। কে এল রাহুল প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন। রোহিত শর্মা, বিরাট কোহলিও শুরু থেকে নড়বড়ে দেখান। রোহিত প্যাভিলিয়নে ফেরেন ১২ রানে এবং কোহলি ৩৫ রানে ড্রেসিং রুমে হাঁটা লাগান। এই পরিস্থিতিতে ভারতের সহজ ম্যাচ জয়ের উপরই বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গিয়েছিল। ভারতীয় সমর্থকদের আশঙ্কা আরও বাড়ে যখন সূর্যকুমার যাদব ড্রেসিং রুমে ফেরেন ১৮ রানে। এই পরিস্থিতিতে ভারতকে ম্যাচে ফেরাতে হলে শেষ ভরসা ছিল রবীন্দ্র জাডেজা এবং হার্দিক পান্ডিয়ার জুটি। তার পর থেকেই শুরু হয়ে যেত লোয়ার ব্যাটসম্যানদের লাইনআপ। এই অবস্থায় এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় দলকে জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রবীন্দ্র জাডেজা এবং হার্দিক পান্ডিয়ার জুটি।

রবীন্দ্র জাডেজা এক দিক থেকে উইকেট ধরে রাখেন এবং অন্য দিক থেকে রান তুলতে থাকেন হার্দিক। দুই জনের মধ্যে ৫৩ রানে ম্যাচ উইনিং পার্টনারশিপ তৈরি হয়েছিল। জাডেজা ৩৫ রান করে শেষ ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফিরেছিলেন তবে তার কোনও প্রভাব ভারতের খেলায় পড়েনি। ভারতীয় দলকে ওভারের চতুর্থ বলে ছয় মেরে ম্যাচ জেতান হার্দিক। ভারত ম্যাচ জেতার পর বিসিসিআই সচিব এবং এশিয়া ক্রিকেট কাউন্সিল (এসিসি)-র সভাপতি জয় শাহকে হাততালি দিতে দেখা যায়। কিন্তু তাঁকে এক জন পাশ থেকে জাতীয় পতাকা হাতে ধরাতে এলে তিনি তা নিতে প্রত্যাক্ষান করেন। এর পরই তাঁকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

তবে, পুরো বিষয়টা না জেনে কখনওই জয় শাহকে পুরো দোষটা দেওয়া যায় না। জয় শাহ বিসিসিআই সচিবের পাশাপাশি এসিসি'র সভাপতিও বটে। সেক্ষেত্রে এশিয়া ক্রিকেটের নিয়ামক সংস্থার সভাপতি পদে বসে কোনও নির্দিষ্ট দেশের সাফল্যে উচ্ছ্বাসে ফেটে পরা যায় না। তাই তাঁকে নিউট্রাল থাকতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+