IPL 2025: আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বুমরাহকে নিয়ে উদ্বেগ, তারকা পেসারকে নিয়ে মুখ খুললেন কোচ

আইপিএলের শুরুতেই জসপ্রীত বুমরাহকে নিয়ে আশঙ্কার কালো মেঘ মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। বুমরাহ প্রথম দিকে আইপিএলের ম্যাচগুলি খেলতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন ছিল, অবশেষে বুধবার দলের তারকা পেসারকে নিয়ে আশঙ্কার কথা শোনালেন কোচ মাহেলা জয়াবর্ধনে।

বর্তমানে এনসিএ-তে ট্রেনিং করেছেন জসপ্রীত বুমরাহ। ফলে বিসিসিআইয়ের পক্ষ থেকে বুমরাহকে এখনও ফিট সার্টিফিকেট দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে আইপিএলের শুরুর দি্কে কয়েকটি ম্যাচে দলের প্রধান পেসারকে পাবে না মুম্বই ইন্ডিয়ান্স।

Jasprit Bumrah

বুধবার বুমরাহ প্রসঙ্গে মাহেলা বলেন, বুমরাহ বর্তমানে এনসিতে আছেন। ওর জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। বুমরাহ প্রসঙ্গে এখনও ফাইনাল আপডেট আমরা পাইনি। তবে যেটুকু তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলছি ও দিনে দিনে উন্নতি করছে। আমি আশা করছি বুমরাহ দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন। বুমরাহ বিশ্বের সেরা বোলার। ওকে না পাওয়াটা আমাদের কাছে বিরাট ধাক্কা।

তবে বুমরাহের বিকল্প নিয়েও ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স শিবির। এই প্রসঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স কোচ বলেছেন, আমরা বিষয়টি নেতিবাচক দিক থেকে দেখছি না কারণ আমাদের দেখতে হবে তাঁর অনুপস্থিতিতে কে দলে সুযোগ পায়। আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। দেখা যাবে কার যোগ্যতা কতটা। এভাবেই বিষয়টা আমি বিষয়টিকে দেখছি।

২০২৪ সালে সারা বছরে দুরন্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণের আগে তাঁর হাতে পুরস্কার তুলে দেন জয় শাহ। ২০২৪ সালে সারা বছরে দুরন্ত পারফরম্যান্সের জন্য আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রীত বুমরাহ। ইতিমধ্যেই এনসিএতে বোলিং অনুশীলনও শুরু করে দিয়েছেন বুমরাহ।

চিকিৎসা-রিহ্যাবের পরও বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টিম ইন্ডিয়া স্কোয়াডে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। বুমরাহের পিঠের সমস্যা ছিলই(back spasm), চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর কয়েক দিন আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় ভারতীয় দলের তারকা পেসার বুমরাহ খেলতে পারেবন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। যদিও বুমরাহ না খেললেও ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে।

Take a Poll

মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ খেলবে ২৩ মার্চ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে মুম্বই। কিন্তু নির্বাসনের কারণে সেই ম্যাচে পাওয়া যাবে না হার্দিক পাণ্ডিয়াকে। ফলে প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+