Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টিম ইন্ডিয়ার জার্সি গায়ে দেওয়ার আগে কেন রঞ্জি ট্রফিতে খেলতেই হবে বুমরাকে?

২০২০-র জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজেই দীর্ঘদিন পর ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে।

২০২০-র জানুয়ারিতে দেশের মাটিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারতীয় ক্রিকেট দল। ওই সিরিজেই দীর্ঘদিন পর ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে। দলে সুযোগ পেলেও তিনি ম্যাচে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে রঞ্জি ট্রফি খেলে নিজেকে ফিট প্রমাণ করতে হবে বুমরাকে।

বিশাখাপত্তনমের নেটে

বিশাখাপত্তনমের নেটে

বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ওয়ান ডে খেলে ভারত। সেই ম্যাচ শুরু হওয়ার আগে নেটে ভারতীয় দলের ব্যাটসম্যানদের বল করতে দেখা যায় লন্ডন থেকে চোট সারিয়ে দেশে ফেরা টিম ইন্ডিয়ার এক নম্বর ফাস্ট বোলার জসপ্রীত বুমরা।

বেঁধে যায় গোল

বেঁধে যায় গোল

লন্ডন থেকে চোট সারিয়ে ফেরার পর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস ট্রেনিং করার কথা ছিল জসপ্রীত বুমরার। কিন্তু সেখানে না গিয়ে ব্যক্তিগত ট্রেনারের কাছে প্রশিক্ষণ নেন টিম ইন্ডিয়ার এক নম্বর ফাস্ট বোলার। বিষয়টি আঁতে নিয়ে নেন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়। জানিয়ে দেন, বুমরার ফিটনেস পরীক্ষা নেবেন না তাঁরা। কিন্তু বাধ্যতামূলক ও টেস্ট না হলে বুমরাকে ক্লিনচিট দেওয়াও সম্ভব ছিল না।

সৌরভের প্রতিশ্রুতি

সৌরভের প্রতিশ্রুতি

ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি ও জসপ্রীত বুমরার মধ্যে এই দ্বন্দ্ব দূর করার জন্য মাঠে নামার ইঙ্গিত দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে কী মাস্টারস্ট্রোকটা তিনিই খেললেন।

রঞ্জি ম্যাচে খেললেই হবে

রঞ্জি ম্যাচে খেললেই হবে

মঙ্গলবার বিসিসিআই-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জসপ্রীত বুমরাকে রঞ্জি ম্যাচ খেলে নিজের ফিটনেস পরীক্ষা দিতে হবে। বুধবার রঞ্জিতে কেরালার বিরুদ্ধে খেলতে নামছে গুজরাত। ওই ম্যাচে গুজরাতের হয়ে খেলতে দেখা যাবে ২৬ বছরের জসপ্রীত বুমরাকে।

বুমরার কেরিয়ার

বুমরার কেরিয়ার

ভারতের হয়ে ১২টি টেস্ট ম্যাচে ৬২টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। ওয়ান ডে-তে ১০৩ ও টি-টোয়েন্টিতে ৫১টি উইকেটের মালিক ২৬ বছরের ফাস্ট বোলার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+