ICC Test Rankings: ইতিহাস গড়লেন বুমরাহ, সতীর্থকে সরিয়ে টেস্টের ক্রম তালিকায় বিরাট উন্নতি ভারতীয় পেসারের
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জয়ের পরই বিরাট সুখবর এল ভারতীয় দলে। ইতিহাস গড়লেন জসপ্রীত বুমরাহ, প্রথম ভারতীয় পেসার হিসাবে আইসিসির টেস্ট ক্রম তালিকায় ১ নম্বর স্থানে জায়গা করে নিলেন বুমরাহ। এরআগে ভারতীয় দলের স্পিনাররা এই কৃতিত্ব অর্জন করলেও, কোন পেসার টেস্টে এক নম্বর স্থানে নিজেকে নিয়ে যেতে পারেননি।
বুমরাহের এই উত্থানের ফলে অবশ্য ১ নম্বর জায়গা খোয়াতে হল ভারতীয় দলের আরও এক ক্রিকেটার অশ্বিনকে। শীর্ষস্থান হারালেন রবিচন্দ্রন অশ্বিন।এর আগে ক্রমতালিকায় চার নম্বরে ছিলেন বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্সের ফলে ক্রম তালিকায় বিরাট উন্নতি করলেন বুমরাহ। তাঁর বর্তমান পয়েন্ট ৮৮১।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদ্য প্রকাশিত ক্রম তালিকা অনুযায়ী বুমরাহ বর্তমানে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার। এর আগে ভারতীয় স্পিনারদের টেস্ট বোলারদের তালিকায় এক নম্বরের মুকুট পরতে দেখা গিয়েছে। তবে এই প্রথম কোনও ভারতীয় পেসার টেস্টের বিশ্বসেরা হলেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ৬টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। অর্থাৎ, ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সাকুল্যে ৯টি উইকেট নেন ভারতীয় পেসার। এরফলে ম্যাচের সেরাও হন।
৩০ বছর বয়সী বুমরাহ ৩৪ টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মোট ১০বার পাঁচ উইকেট শিকার করেছেন, কিন্তু এর আগে কখনও শীর্ষে জায়গা করতে পারেননি। এই পাঁচ উইকেটের মধ্যে দুটি বুমরাহর জন্য ২০২৪ সালে টেস্ট ম্যাচে এসেছে, প্রথমটি বছরের শুরুতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬১ রানে ৬ উইকেট নেন এবং তারপরে ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনমে সাম্প্রতিক ৪৫ রানে ৬ উইকেটের এর স্পেল।
ইংল্যান্ড সিরিজ়ে বুমরাহের সঙ্গে অনেকেই ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসনের তুলনা টেনে আনছেন। তবে ভারতীয় দলের তারকা পেসার জানিয়ে দিয়েছেন, অ্যান্ডারসনের সঙ্গে তাঁর কোনও তুলনাই হয় না












Click it and Unblock the Notifications