ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর, প্রথমবার রঞ্জি খেতাব জয় আকিব নবিদের

ইতিহাস গড়ল জম্মু ও কাশ্মীর। প্রত্যাশিতভাবেই পরশ ডোগরার নেতৃত্বাধীন দল এই প্রথমবার জিতল রঞ্জি ট্রফি।

হুবলিতে অনুষ্ঠিত ফাইনাল আজ ড্র হয়ে যায়। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে খেতাব ঘরে তুলল জম্মু ও কাশ্মীর।

টস জিতে ব্যাট করতে নেমে জম্মু ও কাশ্মীর তুলেছিল ৫৮৪ রান। শুভম পুন্ডির ১২১, ইয়াওয়ার হাসান ৮৮, সাহিল লোতরা ৭২, অধিনায়ক পরশ ডোগরা ৭০, কানহাইয়া ওয়াধাওয়ান ৭০ ও আবদুল সামাদ ৬১ রান করেছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণ নেন ৫ উইকেট।

জবাবে কর্নাটকের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৯৩ রানে। তার মধ্যে ময়াঙ্ক আগরওয়ালের একারই ১৬০ রান। আকিব নবি পাঁচটি উইকেট নেন। সুনীল কুমার ও যুধবীর সিং নেন ২টি করে উইকেট। জম্মু ও কাশ্মীরের এই পারফরম্যান্স দেখে গতকালই উচ্ছ্বাস প্রকাশ করেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকী নবিকে ইংল্যান্ড সফরে দেখতে চেয়ে ওই পোস্টে অজিত আগরকর ও দেবজিৎ সাইকিয়াকে ট্যাগও করেন সৌরভ।

আজ ৪ উইকেটে ৩৪২ রান তুলে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে জম্মু ও কাশ্মীর। ওপেনার কামরান ইকবাল ১৬০ রানে অপরাজিত থাকেন। সাহিল লোতরা অপরাজিত থাকেন ১০১ রানে। প্রসিদ্ধ কৃষ্ণ নেন ২টি উইকেট। এরপরই দুই অধিনায়ক করমর্দনের মাধ্যমে ম্যাচ ড্র রাখতে সহমত হয়ে যান। তাতেই নিশ্চিত হয়ে যায় জম্মু ও কাশ্মীরের প্রথমবার রঞ্জি ট্রফি খেতাব জয়ের স্বাদ পাওয়ার বিষয়টি।

অধিনায়ক পরশ ডোগরা বলেন, এই রঞ্জি জেতার অনুভূতি ব্যাখ্যা করার ভাষা, উপযুক্ত শব্দ খুঁজে পাচ্ছি না। আমার জীবনে সবচেয়ে বড় বিষয় এটি। দলের সকলে অসাধারণ। আমি জম্মু ও কাশ্মীরকে নেতৃত্ব দিতে পেরে ভাগ্যবান। শুধু প্রথম একাদশের নন, দলের ১৪-১৫ জন সকলেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। পারফর্ম করেছেন। শুরু থেকে গোটা দলের ১০০ শতাংশ বিশ্বাস ছিল রঞ্জি ট্রফির জেতার ব্যাপারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+