James Anderson: অ্য়ান্ডারসনের বিদায়ী টেস্টে অভিষেকেই বিধ্বংসী অ্যাটকিনসন, চালকের আসনে ইংল্যান্ড
James Anderson: লর্ডসে আজ থেকে শুরু হলো ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্ট খেলেই অবসর নেবেন কিংবদন্তি ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন।
অ্যান্ডারসনের বিদায়ী টেস্টের মঞ্চে বল হাতে বিধ্বংসী মেজাজে অবতীর্ণ হয়ে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে আশ্বস্ত করলেন গাস অ্যাটকিনসন।

বছর ২৬-এর ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতার পেসারের টেস্ট অভিষেক হলো অ্যান্ডারসনের শেষ টেস্টে। অ্যান্ডারসনের বিকল্প কতটা হয়ে উঠতে পারবেন তা বলবে সময়। যদিও তিনি যে লম্বা রেসের ঘোড়া তা বুঝিয়ে দিলেন এদিন। এর আগে, ইংল্যান্ডের হয়ে ৯টি ওডিআইয়ে ১১টি ও ৩টি টি২০ আন্তর্জাতিকে ৬ উইকেট নিয়েছেন।
আজ অ্যাটকিনসনকে প্রথম চেঞ্জ হিসেবে আক্রমণে এনেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। একাদশ ওভারের দ্বিতীয় বলে ৩৪ রানে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙেন অ্যাটকিনসন। তাঁর দাপটেই ৪১.৪ ওভারে ১২১ রানে গুটিয়ে গেল ক্রেগ ব্রাথওয়েটের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।
অ্যাটকিনসন ১২ ওভার হাত ঘুরিয়েছেন মেডেন ওভার পাঁচটি, ৪৫ রান দিয়ে নিলেন ৭ উইকেট। ক্রেগ ব্রাথওয়েট (৬), কার্ক ম্যাকেনজি (১), অ্যালিক আথানেজ (২৩), জেসন হোল্ডার (০), জোশুয়া ডি সিলভা (০), আলজারি জোসেফ (১৭) ও শামার জোসেফ (০) এদিন অ্যাটকিনসনের শিকার।
মিকাইল লুইস ২৭, কাভেন হজ ২৪ রান করেন। গুডাকেশ মোতি অপরাজিত থাকেন ১৪ রানে। জেডেন সিলেস লেগ বিফোর হন জেমস অ্যান্ডারসনের ওভারে। তিনি আউট হতেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে যবনিকা পড়ে। অ্যান্ডারসন ৩টি মেডেন-সহ ১০.৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন। ফলে টেস্টে তাঁর উইকেট-সংখ্যা হলো ৭০১।
দ্বিতীয় ইনিংসে বোলিংয়ের সুযোগ পাবেন অ্যান্ডারসন। তবে শেষ টেস্টে শেষ ইনিংসে তাঁর পক্ষে শেন ওয়ার্নকে টপকানো কঠিন। টেস্টে সর্বাধিক ৮০০ উইকেট রয়েছে মুথাইয়া মুরলীধরনের। দ্বিতীয় স্থানে ওয়ার্ন রয়েছেন ৭০৮টি উইকেট নেন। প্রথম ইনিংসে এক উইকেট পাওয়ায় তিনে থাকা অ্যান্ডারসন আপাতত দাঁড়িয়ে ৭০১ উইকেট নিয়ে।
ওয়ার্নকে টপকাতে এখনও অ্যান্ডারসনের লাগবে ৮ শিকার, ওয়ার্নকে ছুঁতেও দরকার দ্বিতীয় ইনিংসে সাত উইকেট। যা কঠিন, তবে অসম্ভব নয়। ক্রিস ওকস এবং বেন স্টোকস একটি করে উইকেট নিয়েছেন। ইংল্যান্ড এগিয়ে চলেছে বড় রানের দিকে।
৭.২ ওভারে ওপেনিং জুটি ভাঙে ২৯ রানে। বেন ডাকেট তিন রান করেন। শেষ পাওয়া খবরে ইংল্যান্ডের স্কোর ১৮.৪ ওভারে ১ উইকেটে ৮৮। জ্যাক ক্রলি ৩৮ ও অলি পোপ ৪২ রানে ক্রিজে রয়েছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications