James Anderson আবেগে, চোখের জলে বিদায় নিলেন, জয় দিয়েই শেষ হল অ্যান্ডারসন অধ্যায়

জয় দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন জেমস অ্যান্ডারসন। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ইংল্যান্ড। সেই সঙ্গে ক্রিকেট বিশ্বে সমাপ্ত হল জিমি অ্যান্ডারসন যুগ। আবেগে, চোখের জলে ক্রিকেটকে বিদায় জানালেন ব্রিটিশ তারকা পেসার।

৪১ বছরের ইংরেজ বোলার জীবনের শেষ টেস্টে ৪ উইকেট নিলেন। হয়ত আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন, রেকর্ডও গড়তে পারতেন। কিন্তু পূর্ব ঘোষণা মতোই লর্ডস টেস্টের পরেই ২২ গজকে বিদায় জানিয়ে দিলেন অ্যান্ডারসন। ঐতিহ্যের লর্ডসও আবেগতাড়িত হয়ে উঠল প্রিয় জিমির জন্য।

James Anderson

২২ বছরের একটা বর্ণময় অধ্যায়ের সমাপ্তি। মোট ১৮৮ টেস্ট খেলে ৭০৪ উইকেট নিয়েছেন। গড় ২৬.৪৫। ৫ উইকেট নিয়েছেন ৩২ বার, ৪ উইকেট নিয়েছেন ৩২ বার। ২২ বছর ধরে টানা উইকেট নিয়েছেন। শুধু নিছক শুকনো পরিসংখ্যানে অ্যান্ডারসনকে মাপা যাবে না। তাঁর ব্যাপ্তি আরও প্রসারিত। ঐতিহ্যের ব্রিটিশ ক্রিকেটের ইতিহাসে নিজের নামটা উপরের দিকেই রেখে গেলেন জিমি।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ় ১২১ রান করে। জবাবে ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান ৩৭১। ২৫০ রানে পিছিয়ে থাকা সফরকারীদের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৩৬ রানে। । প্রথম ইনিংসে ১ উইকেট পান অ্যান্ডারসনকে। ১০.৪ ওভার বল করে ২৬ রান দিয়েছিলেন। দ্বিতীয় অ্যান্ডারসন ৩০ রান খরচ করে তুলে নিয়েছেন ৩ উইকেট। শুক্রবার খেলার শুরুতে দুই দলের পক্ষ থেকে গার্ড অফ ওনার দেওয়া হয় অ্যান্ডারসনকে।


ম্যাচ শেষ হওয়ার পর আবেগপ্রবণ দেখিয়েছে অ্যান্ডারসনকে। চোখের কোণ চিক্চিক্ করেছে তাঁর। সাজঘরে ফিরে গিয়েও আবেগকে ধরে রাখতে পারলেন না। প্রথম এবং শেষ টেস্ট একই মাঠে।

আড়াই দিনেই লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জিতে নিল ইংল্যান্ড। লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে দাপট দেখাল ইংল্যা ন্ড। প্রথম ইনিংসে ৪৫ রানে ৭ উইকেট নেওয়া অ্যাটকিনসন দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিলেন। ম্যাচে তাঁর ১২টি উইকেট। দু‌ই ইনিংসে কোনও ক্যারিবিয়ান ব্যাটার দাগ কাটতে পারলেন না।

নিজের টেস্টের শেষ মুহূর্তটাও অ্যান্ডারসনও তাঁর মতো করে রাঙিয়ে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় দিনের খেলা শুরু করে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে। দিনের ১৪তম ওভারেই উইকেট হারায় তারা। সেই উইকেটটি নেন অ্যান্ডারসন নিজেই। দ্বিতীয় দিনের খেলা শেষেই বোঝা যাচ্ছিল, লর্ডস টেস্টে ইংল্যান্ডের জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই সময়ের ব্যাপারটা ইংল্যান্ড আজ তৃতীয় দিন সকালে ১ ঘণ্টার একটু বেশি সময়ের মধ্যেই সেরে ফেলল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+