ভারতীয় ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ কর্তা ডালমিয়ার উত্থান ও পতনের ইতিহাস
ভারতীয় ক্রিকেট আজ যে পর্যায়ে রয়েছে, যেভাবে গোটা ক্রিকেটবিশ্বকে শাসন করে চলেছে তার সিংহভাগ কৃতিত্ব যদি কাউকে দিতে হয়, তা যাবে সদ্যপ্রয়াত বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার ভাগে। [প্রয়াত জগমোহন ডালমিয়া : বিসিসিআই, সিএবির দায়িত্ব এবার কার হাতে?]
ক্রিকেটে শ্বেতাঙ্গ আধিপত্যকে চূর্ণ করে দিয়ে নিজেদের অধিকারকে সুপ্তিষ্ঠিত করেছেন এই মানুষটি। কলকাতায় বসেই সাদা চামড়ার লোকেদের নিজের অধীনে রেখে গোটা ক্রিকেট বিশ্বকে শাসন করেছেন অবলীলায়।
ভারতীয় ক্রিকেটে বিপুল টাকার আমদানি করা এই মানুষটি সিএবি, বিসিসিআই ও আইসিসি সব সংস্থার দায়িত্বই সামলেছেন অবলীলায়। নিচের স্লাইডে দেখে নিন, ডালমিয়াজির ক্রিকেট জীবনের ইতিবৃত্ত।

ভারতীয় ক্রিকেটের সেরা 'কামব্যাক ম্যান'
১৯৪০ সালের ৩০ মে কলকাতার এক সম্ভ্রান্ত মারওয়ারি পরিবারে জন্ম হয় জগমোহন ডালমিয়ার। প্রথম জীবনে চুটিয়ে ক্রিকেট খেলেছেন তিনি। ক্লাব ও কলেজ পর্যায়ে উইকেটকিপার ছিলেন। একবার দ্বিশতরানও করেছিলেন বলে জানা গিয়েছিল।

ভারতীয় ক্রিকেটের সেরা 'কামব্যাক ম্যান'
পরে ক্রিকেটকে বিদায় জানিয়ে পারিবারিক কনস্ট্রাকশনের ব্যবসায় হাতেখড়ি। সেই সংস্থাকেও ভারতের অন্যতম সেরা সংস্থা হিসাবে তুলে ধরেছেন তিনি। তাঁদের কোম্পানি 'এমএল ডালমিয়া অ্যান্ড কোং' ১৯৬৩ সালে কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম তৈরি করে।

ভারতীয় ক্রিকেটের সেরা 'কামব্যাক ম্যান'
১৯৭৯ সালে ভারতীয় বোর্ডে আগমন ঘটে ডালমিয়ার। ১৯৮৩ সালে হন বোর্ডের কোষাধ্যক্ষ। তাঁর ও আইএস বিন্দ্রার হাত ধরে ১৯৮৭ সালে ও ১৯৯৬ সালে এশিয়ায় বিশ্বকাপের আসর বসে।

ভারতীয় ক্রিকেটের সেরা 'কামব্যাক ম্যান'
১৯৯৭ সালে সর্বসম্মতিক্রমে আইসিসি সভাপতি হন জগমোহন ডালমিয়া। বলা হয় সেসময়ে আইসিসির ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাত্র ৩৭ হাজার ডলার ছিল। আর ২০০০ সালে যখন ডালমিয়াজি আইসিসি ছাড়েন তখন সেই টাকার অঙ্ক গিয়ে পৌঁছেছিল ১ কোটি ১০ লক্ষ ডলারে। প্রশাসক কতোটা দক্ষ ডালমিয়া তা এটা দেখেই বোঝা যায়।

ভারতীয় ক্রিকেটের সেরা 'কামব্যাক ম্যান'
এরপরে ২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলান ডালমিয়াজি। ২০০৫ সালে বিরোধী শরদ পাওয়ার গোষ্ঠীর কাছে হেরে সরে যেতে হয় তাঁকে। আর্থিক বেনিয়মের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়। তা নিয়ে মামলা করে ও জিতে ফের একবার সিএবি সভাপতি হন জগমোহন ডালমিয়া।

ভারতীয় ক্রিকেটের সেরা 'কামব্যাক ম্যান'
পরে ২০১৩ সালে অন্তর্বতীকালীন সভাপতি হিসাবে নিযুক্ত হয়ে ফের একবার ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসকের পদে বসেন ডালমিয়াজি। এরপরে এইবছরের মার্চ মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে বিসিসিআই সভাপতি হন সকলের প্রিয় 'জগুদা'।

ভারতীয় ক্রিকেটের সেরা 'কামব্যাক ম্যান'
গত বেশকিছু মাস ধরেই শারীরিক সমস্যায় কাবু হয়ে ছিলেন ডালমিয়াজি। ১৭ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বিএম বিড়লা হার্ট রিসার্চ সেন্টারে ভর্তি হন তিনি। এরপরে রবিবার রাতে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বোর্ড কর্তা।












Click it and Unblock the Notifications