প্রয়াত জগমোহন ডালমিয়া : বিসিসিআই, সিএবির দায়িত্ব এবার কার হাতে?
কলকাতা, ২১ সেপ্টেম্বর : শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কাছে হার মানলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট বোর্ড তথা সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া (৭৫)।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে দক্ষ পরিচালকদের অন্যতম হিসাবে সারা ক্রিকেট বিশ্বে সুনাম রয়েছে জগমোহন ডালমিয়ার। ভারতীয় ক্রিকেটকে আর্থিকভাবে সমৃদ্ধশালী করে ক্রিকেট বিশ্বের সেরা শক্তি হিসাবে তুলে ধরতে এই মানুষটির অবদান প্রশ্নাতীতভাবে সবচেয়ে বেশি।

ভারতীয় বোর্ড সভাপতি হওয়া ছাড়াও আইসিসি সভাপতি হন তিনি। এছাড়া সিএবি-র সভাপতি হিসাবে তো দীর্ঘদিন কাজ করেছেন। স্পট ফিক্সিংয়ের জেরে এন শ্রীনিবাসনকে সরে দাঁড়াতে হলে ফের অন্তর্বতীকালীন বিসিসিআই সভাপতি হন ডালমিয়া। পরে এবছরই সর্বসম্মতিক্রমে কোনও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ফের একবার পুরো সময়ের জন্য বিসিসিআই সভাপতি নির্বাচিত হন তিনি।
তবে বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতার জন্য বোর্ডের কাজ সেভাবে করতে পারছিলেন না তিনি। গুরুত্বপূর্ণ কোনও কাজ করাতে হলে বা বৈঠক থাকলে তা সারতে কলকাতায় জগমোহন ডালমিয়ার বাড়িতেই তা সারা হচ্ছিল। বোর্ড সচিব অনুরাগ ঠাকুরই মোটামুটিভাবে সবকিছু সামলাচ্ছিলেন।
ফলে ডালমিয়াজির হঠাৎ প্রয়াণে ভারতীয় বোর্ড ও সিএবি সভাপতির পদ একসঙ্গে খালি হয়ে গেল। কে বসবেন এই দুই পদে তা নিয়ে খানিক প্রশ্ন রয়েছে। বোর্ডের ক্ষেত্রে যেমন অনুরাগ ঠাকুরই যেভাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তেমন সামলাবেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে সিএবি সভাপতির পদ ঘিরে আগ্রহ তুঙ্গে। এমনিতে সচিব পদে কাজ করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি সভাপতি পদে লড়তে ইচ্ছুক হবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। যদি হন তাহলে সেটা একটা অপশন হতে পারে। আর নাহলে রাজ্যের কোনও শাসক দলের নেতাও সভাপতি পদে দাঁড়াতে পারেন। কারণ ইদানিং সময়ে সিএবিতে তৃণমূলের দাপট অনেক বেড়েছে। ডালমিয়াজির প্রয়াণের পর যা আরও অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications