পাকিস্তানের বিরুদ্ধে 'ডু অর ডাই ম্যাচ', হারলেই ছিটকে যাব : মহেন্দ্র সিং ধোনি

কলকাতা, ১৭ মার্চ : বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউ জিল্যান্ডের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে হট ফেভারিট ভারত। আর সেই হারের ফলে এখন প্রবল চাপে মহেন্দ্র সিং ধোনিরা। [ভারতকে হারালেই 'নগ্ন' হবেন, কথা দিলেন পাক সুন্দরী কান্দিল বালোচ]

ভারতের এর পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। আগামী শনিবারের এই মরণ-বাঁচন ম্যাচে অনেকটা ফুরফুরে মেজাজে নামবে শাহিদ আফ্রিদির পাকিস্তান। কারণ বুধবার বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে অনেকটা সুবিধাজনক অবস্থানে পাকিস্তান। [টি২০ বিশ্বকাপ : ভারত-পাক ম্যাচ ভেস্তে দিন, মমতাকে চিঠি এটিএফআইয়ের]

পাকিস্তানের বিরুদ্ধে হারলেই বিশ্বকাপ অভিযান শেষ : ধোনি

অন্যদিকে কিউয়িদের বিরুদ্ধে নাগপুর ম্যাচে অপ্রত্যাশিত হারের ধাক্কায় কাবু টিম ইন্ডিয়া। ফলে সাংবাদিক সম্মেলনে ধোনি স্বীকার করে নিয়েছেন পাকিস্তান ম্যাচের গুরুত্বের কথা। [টি২০ বিশ্বকাপ সম্পর্কিত এই তথ্যগুলি জেনে নেওয়া প্রয়োজন]

ধোনি জানিয়েছেন, আগামী তিনটি ম্যাচ অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে দলকে। এক্ষেত্রে সবকটি ম্যাচই নক আউট ম্যাচের মতো করে খেলতে হবে। একটায় হেরেছ কি, একেবারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে দলকে। [টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী]

একইসঙ্গে ধোনি যোগ করেছেন, প্রথম ম্যাচ হারা সবসময়ই কঠিন হয়ে দাঁড়ায়। এখন সবকটিই 'ডু অর ডাই ম্যাচ'। তবে আশা করি এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+