ইশান্তের আঙুলে সেলাই, বিরাটদের সপরিবারে ছুটি কাটানোর ফাঁকে টুইট ঋদ্ধির

সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের পর গতকালই লন্ডন গেল ভারতীয় ক্রিকেট দল। হাতে সেলাই পড়েছে ইশান্ত শর্মার। ভারতীয় পেসারের মধ্যমা ও অনামিকায় ব্যান্ডেজের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আঙুলে সেলাই

আঙুলে সেলাই

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শেষের দিকে বোলিংয়ের সময় শট আটকাতে গিয়ে চোট লাগে ইশান্ত শর্মার ডান হাতে। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়েছিলেন। মধ্যমা ও অনামিকার মাঝে সেলাই পড়েছে। ভারতীয় দল সূত্রে খবর, আপাতত এভাবেই ব্যান্ডেজ থাকবে ইশান্তের আঙুলে। দিন দশেক পর সেলাই কাটা হবে। ইংল্যান্ডের সঙ্গে ভারতের টেস্ট সিরিজ শুরু ৪ অগাস্ট। ছয় সপ্তাহ সময় থাকায় ইশান্তের ফিট হওয়া নিয়ে অবশ্য কোনও আশঙ্কা নেই।

ছবি- টুইটার

ছুটি ছুটি

ছুটি ছুটি

ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা আপাতত ২০ দিনের ছুটি পেয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে একটি বা দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে কাউন্টি দলের বিরুদ্ধে। ভারতীয় দলের তরফে জানানো হয়েছে, আপাতত দলের সকলেই ইংল্যান্ডেই নিজেদের পছন্দমতো জায়গায় ছুটি কাটাতে পারবেন। পরিবারও রয়েছে অনেকের সঙ্গেই।

উইম্বলডন আর ইউরো

উইম্বলডন আর ইউরো

বেশিরভাগেরই পরিকল্পনা রয়েছে লন্ডনে থাকার। তবে অবশ্যই করোনা সংক্রমণের বিষয়ে সতর্ক থেকে। এরই মধ্যে কয়েকজন পরিকল্পনা করছেন উইম্বলডন দেখতে যাওয়ার। অবশ্যই যদি দর্শকদের প্রবেশের অনুমতি মেলে। এমনকী ওয়েম্বলিতে ইউরো কাপের টিকিটের খোঁজখবরও নিচ্ছেন কেউ কেউ। গ্যালারিতে বসে দুটি বড় ইভেন্টের সাক্ষী থেকেই জো রুটদের চ্যালেঞ্জ সামলানোর প্রস্তুতিতে নেমে পড়বেন বিরাটরা।

ঋদ্ধির শুভেচ্ছা

ঋদ্ধির শুভেচ্ছা

ছেলে ছোট। ফলে জৈব সুরক্ষা বলয়ে থাকার অসুবিধার কারণে ইংল্যান্ডে পরিবার নিয়ে যেতে পারেননি ঋদ্ধিমান সাহা। ঋষভ পন্থ কয়েক ওভারের জন্য মাঠের বাইরে যাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিপিং করেছিলেন ঋদ্ধিমান। আজ তাঁর স্ত্রী দেবারতির জন্মদিন। সুদূর লন্ডন থেকেই টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। ফোনেও কথা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+